হুগলি,৩ মার্চ:- চুষে খাওয়া ও লুটে খাওয়ার মধ্যে দিয়ে মাদার ডেয়ারী কে পিসি ভাইপোর ডেয়ারী করার মতলব নিয়েছে রাজ্য সরকার।মঙ্গলবার ডানকুনিতে বাম ও কংগ্রেসের ডাকা যৌথ গণকনভেনশনে হাজির হয়ে রাজ্য সরকারের সমালোচনায় এভাবেই মুখর হলেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। তিনি বলেন,মাদার ডেয়ারী বামফ্রন্টের আমলে তৈরি হওয়া একটি লাভজনক দুগ্ধ উৎপাদক সংস্থা। তিরিশ লক্ষ টাকার স্থায়ী সম্পত্তি ছিল মাদার ডেয়ারীর। তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর সে সব নষ্ট করেছে। এখন বেসরকারিকরণ ও নাম পরিবর্তন করে মাদার ডেয়ারীকে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে রাজ্য সরকার।
Related Articles
মাস্ক পরে না এলে এবার মন্ডপে আর প্রতিমা দর্শন নয়, পুজোর আগে হাওড়ায় সমন্বয় সভায় জানাল সিটি পুলিশ।
হাওড়া , ১৫ অক্টোবর:- মাস্ক না পরে এলে এবার মন্ডপে এসে আর প্রতিমা দর্শন করা যাবে না বলে সাফ জানিয়ে দিল হাওড়া সিটি পুলিশ। আসন্ন শারদোৎসব উপলক্ষে বৃহস্পতিবার হাওড়া সিটি পুলিশের এক সমন্বয় সভায় হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল জানান, কোভিড পরিস্থিতিতে সতর্কতা হিসাবে এবার ‘নো মাস্ক, নো প্যান্ডেল’। মাস্ক পরে মন্ডপে এলে তবেই প্রতিমা […]
সাঁতরাগাছি ব্রিজে ২ লরির মুখোমুখি সংঘর্ষ। মৃত এক। আহত বেশ কয়েকজন।
হাওড়া, ২১ সেপ্টেম্বর:- প্রচন্ড বৃষ্টিতে দৃশ্যমানতার অভাবে হাওড়ার সাঁতরাগাছি ব্রিজে দুটি লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই মৃত ১। আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা গেছে, মঙ্গলবার ভোররাতে আনুমানিক পৌনে ৩টে নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে। খড়গপুর ও কলকাতার দিক থেকে আসা দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর মৃত ও আহতরা ট্রাকের ভিতরে আটকেছিলেন বলে জানা গেছে। […]
হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু।
হাওড়া, ২৪ মার্চ:- হাওড়ার বেলগাছিয়া ভাগাড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তিনি ত্রিপল এবং নগদ অর্থ তুলে দেন। এদিন ক্ষতিগ্রস্ত এলাকায় কিছুটা ঘুরে দেখতে পারলেও পুলিশের ব্যারিকেডের সামনে তিনি আটকে পড়েন। সাংবাদিকদেরও মুখোমুখি হন তিনি। Post Views: 439










