তরুণ মুখোপাধ্যায়,১ মার্চ:- শেওরাফুলি- বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি পুকুরকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়ে গেছে এলাকাবাসীদের বক্তব্য এখানে দীর্ঘদিন ধরে একটি পুকুর আছে। মালিকানাবিহীন এই পুকুরটি দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে বুঝে আসছিল । কিন্তু ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা সুবীর ঘোষ এর ঐকান্তিক চেষ্টায় যাতে সেটি সাধারণ মানুষের ব্যবহার যোগ্য হয়ে ওঠে এবং এলাকার পরিবেশের ভারসাম্য বজায় থাকে তার জন্য নিজের পকেটের পয়সা থেকে খরচা করে সেটি সংসার করেছিলেন ।কিন্তু শুধু তা-ই নয় এমনকি সাধারণ এলাকাবাসীকে সচেতন করার জন্য যাতে এই পুকুরে কেউ ময়লা না ফেলেন তার জন্য পৌরসভার পক্ষ থেকে পুকুরের ধারে একটি বোর্ড লাগিয়েছেন। তাতে আবেদন করে বলা হয়েছে এই পুকুরটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য যাতে সাধারন মানুষরা সচেষ্ট হন এবং এলাকার পরিবেশ দূষণ থেকে নিজেদের মুক্ত রাখুন।
এ ব্যাপারে ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং পুর বোর্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের (ভাই) বক্তব্য যে তার ওয়ার্ডে শুধু এই পুকুরটি নয় আরো কয়েকটি পুকুর আছে যেগুলো দীর্ঘদিন সংস্কারের অভাবে নষ্ট হতে বসেছিল। তার ঐকান্তিক চেষ্টায় সেগুলো সংস্কারের কাজে হাত দেয়া হয়েছে। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় পুর নির্বাচন আসার সঙ্গে সঙ্গে এক দল বিরোধী শক্তি মানুষ তারা এটাকে নিয়ে নোংরা রাজনীতির খেলায় নেমেছেন। একটি সংবাদপত্রে এই পুকুরটি বুজিয়ে ফেলার কথা বলা হচ্ছে যা সম্পূর্ণ এবং মিথ্যা এবং উদেশ্য প্রণোদিত। এলাকাবাসীর কাছে গেলে জানতে পারবেন প্রকৃত ঘটনা কি। কেবলমাত্র ভোটের রাজনীতি করতে নোংরা খেলায় মেতেছেন বিরোধীরা অন্যদিকে এ ব্যাপারে স্থানীয় মানুষের বক্তব্য পুকুরটি সংস্কারের জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে । এবং সুবীরবাবুর ঐকান্তিক ইচ্ছায় এটিকে যাতে ব্যবহারযোগ্য হয় তার জন্য চেষ্টা করা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে একশ্রেণীর মানুষ এই এ ব্যাপারে প্রচার চালাচ্ছেন যাতে রাজনৈতিক ফায়দা তোলা যায়।কিন্তু তাতে কোনো লাভ হবেনা। কারণ বাংলার মমতাময়ী মুখ্য মন্ত্রীর নেতৃত্বে বাংলা এগিয়ে চলেছে যার সুফল রাজ্যের মানুষ পাচ্ছেন।Related Articles
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী হত্যার ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৯ জুলাই:- জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদ্মশ্রী’ আবের মৃত্যুতে তাঁর পরিবার এবং জাপানবাসীর প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতায় জাপানের কনসাল জেনারেলকে নিজের শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছেন, আবের নৃশংস হত্যাকাণ্ড এরাজ্যের মানুষের জন্য অপরিসীম বেদনা বয়ে এনেছে। তিনি শুধু ভারত ও জাপানের […]
শিশু মৃত্যু ঘিরে নার্সিংহোমে ভাঙচুর, উত্তেজনা হাওড়ার জগৎবল্লভপুরে।
হাওড়া, ২৭ অক্টোবর:- শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়ার একটি নার্সিংহোমে। ভাঙচুর করা হয় নার্সিংহোমে। নার্সিংহোম কর্মীদের মারধরেরও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। অভিযোগ, দুদিন আগে সদরঘাট এলাকার বাসিন্দা এক প্রসূতি কন্যা সন্তানের জন্ম দেন। শুক্রবার সকালে হঠাৎ করেই একজন নার্স সদ্যোজাত ওই শিশুকে তার মায়ের কাছে রেখে দিয়ে চলে […]
ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কারিগর চন্দননগরের প্রবর্তক সেবা নিকেতন।
প্রদীপ বসু, ২৪ ফেব্রুয়ারি:- এরা ছোটো বেলা থেকে ঘর ছাড়া অর্থাৎ পরিবার বলতে কেউ নেই। একমাত্র ভরষা চন্দননগরের প্রবর্তক সেবা নিকেতন। এদের অভিভাবক পরিমল ব্যানার্জি। প্রবর্তক সেবা নিকেতন এর ৮জন ছাত্রী এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।তারা হল অর্পিতা দত্ত রঞ্জনা সোরেন দীপা মুর্মু প্রতিমা মুরমু সুমিতা সরেন সুপর্ণা বিশ্বাস লক্ষ্মী সরকার ও স্নেহা আড্য।খুবই অসহায় এরা। […]









