বাঁকুড়া,২৭ ফেব্রুয়ারি:- বাঁকুড়ার সারেঙ্গার চিংড়া গ্রামের রাবনবাঁধে সরিষা ক্ষেতের বেড়া তে আটক একটি পূর্ণ বয়স্ক হরিণ। সেটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন গ্রাম বাসীরা। বৃহস্পতিবার ভোরে জমিতে গিয়ে জমির মালিক দেখেন জমির বেড়ার মধ্যে আটকে রয়েছে হরিণটি। সেটিকে উদ্ধার করে নিয়ে আসেন বাড়িতে। ওই হরিণ দেখতে ভীড় জমান স্থানীয় লোকজন। খবর পেয়ে সেখানে যান সারেঙ্গা রেঞ্জের বনদফতরের কর্মীরা। হরিণ টি উদ্ধার করে নিয়ে আসেন তাঁরা। লালগড় বনাঞ্চল লাগোয়া দাখারাং এর জঙ্গল থেকে এই এলাকায় ঢুকে পড়ে বলে মনে করা হচ্ছে। চিংড়া এলাকায় প্রচুর কৃষি জমি রয়েছে, খাবারের খোঁজেই এলাকায় এসেছিল বলে অনুমান সারেঙ্গার রেঞ্জার রাজীব লামা’র। পরে এটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানয়েছেন।
Related Articles
করোনা মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ নিতে রাজ্য সরকারের কাছে দাবি জানালো সংযুক্ত মোর্চা।
কলকাতা , ২৪ এপ্রিল:- কোভিড মহামারী মোকাবিলায় অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সংযুক্ত মোর্চা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেস নেতা ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য এর নেতৃত্বে মোর্চার এক প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে দেখা করে এই দাবি জানান। পরে বিমান বাবু বলেন, […]
হাওড়ার শিবপুর শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লিতে আগুন।
হাওড়ার শিবপুর শ্মশানঘাটে বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক চুল্লিতে আগুন লাগে। এলাকার স্থানীয় বাসিন্দারা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনার কারণে বন্ধ করতে হয় বৈদ্যুতিক চুল্লি। এদিন শবদাহ চলাকালীন আগুন লেগে বিপত্তি ঘটে হাওড়ার শিবপুর শ্মশানে। এখানকার […]
পুজোতেও চাকরি প্রার্থীদের ধর্ণা অব্যাহত।
কলকাতা, ২ অক্টোবর:- পুজোয় যখন সারা রাজ্য উৎসবে মাতোয়ারা তখনও মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে আছেন এসএসসির চাকরি প্রার্থীরা। সরকার তাঁদের নিয়োগ জটিলতার অবসান না ঘটালে পুজোর বাকি দিন গুলিতেও তাঁরা একই ভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন যুব ছাত্র ঐক্য মঞ্চের সভাপতি মইদুল ইসলাম। Post Views: 336









