সোজাসাপটা ডেস্ক,৪ ডিসেম্বর:- দীর্ঘদিন ছুটি না মেলায় মানসিক অবসাদে ছত্রিশগড়ের নারাযানপুর জেলার বস্তারে নিজের ৫ সহকর্মীকে গুলি করে হত্যা করার পর নিজেকে গুলি করে আত্মঘাতী ITBT এর ৪৫ নম্বর ব্যাটালিয়ন এর জওয়ান মাসুদুল রহমান।বুধবার দুপুরে নদীয়ার নাকাশিপাড়া থানার বিলকুমারী গ্রামে এই খবর পৌঁছাতেই শোকের ছায়া মাসুদুল এর পরিবার ও গ্রামে।সূত্রের খবর,নদীয়ার নাকাশিপাড়া থানার বিল কুমারী গ্রামের বাসিন্দা মাসুদুল রহমান(৩৩) ২০০৮ সালে ITBT তে যোগদান করে।বর্তমানে ছত্রিশগড়ের নারায়ণপুর জেলার বস্তারে কর্মরত ছিল।অভিযোগ,দীর্ঘ এক বছর যাবৎ কোনো ছুটি না মেলায় মানসিক অবসাদে ভুগছিল মাসুদুল।
অভিযোগ,বুধবার এই নিয়ে তার কিছু সহকর্মীর সাথে বচসা হয়,তার পরই সে তার ৫ সহকর্মীকে গুলি করে নিজেও আত্মঘাতী হয়।পরিবার সূত্রে খবর,গত ১০ দিন আগে ফোনে মায়ের সাথে কথা হয়েছিল মাসুদুল এর।তখন পরিবারের তরফে বিয়ের জন্য তাকে বাড়ী আসার কথা জানিয়ে ছিল মা।কিন্তু আবেদন জানিয়েও ছুটি পাচ্ছে না বলে বাড়ীতে জানিয়েছিল মাসুদুল।আর তার পরই বুধবার বাড়িতে তার মৃত্যু সংবাদ পৌঁছায়।তবে সে কেন আরও ৫ জনকে হত্যা করলো সেই বিষয়ে কিছু বলতে পারেনি পরিবার।ঘটনায় গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।Related Articles
পঞ্চায়েত ভোটের আগেই শাসকদলের গোষ্ঠী কোন্দল হাওড়ায়।
হাওড়া, ৩০ এপ্রিল:- রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে গ্রামে গ্রামে ঘুরে যখন উত্তরবঙ্গ থেকে জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন হাওড়ার আমতায় বিনলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিকে অপসারণের দাবিতে দলের কর্মীরা সরব হয়েছেন। রবিবার সকালে এই নিয়ে বিক্ষোভ মিছিল বের হয় গ্রামে। পঞ্চায়েত নির্বাচনের আগে একদিকে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের […]
বড়দিনের প্রাক্কালে সান্তাক্লজের টুপি পড়িয়ে সাফাই কর্মীদের সম্মান জ্ঞাপন।
হাওড়া, ২৩ ডিসেম্বর:- বড়দিনের প্রাক্কালে সাফাই বিভাগের কর্মীদের সম্মান জানালেন যুব তৃণমূল কর্মীরা। দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শুক্রবার ভোরে দক্ষিণ হাওড়ার বিভিন্ন এলাকায় ঘুরে এলাকার সাফাই কর্মীদের সান্তাক্লজের টুপি পরিয়ে ও হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে ওঁদের সন্মানিত করা হয়। দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রিতম দাস জানান, যারা প্রতিনিয়ত […]
তেজস্বী ও অখিলেশের তৃণমূল কংগ্রেসের পাশে থাকার বার্তা।
কলকাতা , ১ মার্চ:- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে রাষ্ট্রীয় জনতা দল আর জে ডি তৃণমূল কংগ্রেসকে পূর্ণ সমর্থন করবে। নবান্নে আজ তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর আরজে ডি নেতা তেজস্বী যাদব একথা জানান। তিনি বলেন, দেশকে ভাঙার হাত থেকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে।সে কারণে এরাজ্যে তিনি সমস্ত আসনে […]










