কলকাতা , ৭ এপ্রিল:- নির্বাচন কমিশন তিন জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে বদলি করেছে। দক্ষিণ দিনাজপুরের জেলা নির্বাচনী আধিকারিক নিখিল নির্মল কে সরিয়ে দিয়ে সেখানে সি মুরুগান কে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমানের জেলা নির্বাচনী আধিকারিক এনাউর রহমান এবং পশ্চিম বর্ধমানের পূর্ণেন্দু মাঝিকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের জায়গায় পূর্ব বর্ধমানের দায়িত্ব দেওয়া হয়েছে শিল্পা গৌরী সাড়াইয়া এবং পশ্চিম বর্ধমানের নতুন দায়িত্বে এসেছেন অনুরাগ শ্রীবাস্তব। আগামীকাল সকাল দশটার মধ্যে তাদের দায়িত্ব নিতে হবে বলে কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আগের নির্বাচনী আধিকারিকদের নির্বাচন সংক্রান্ত কোন কাজে নিয়োগ করা যাবে না বলে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
Related Articles
কুয়াশার চাদর শহরে।
হাওড়া, ২৫ জানুয়ারি:- কয়েকদিন যাবৎ মেঘাচ্ছন্ন ছিল আকাশ। আজ মঙ্গলবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকলো শহর। আর এর প্রভাব পড়ে সড়ক ও রেলপথেও। ঠান্ডা আবহের মধ্যেই এদিন যেন কুয়াশাচ্ছন্ন শহর। দৃশ্যমানতার অভাবে সকালের দিকে ধীরগতিতে চলেছে যানবাহন। হেডলাইট জ্বেলে গাড়ি চলাচল করতেও দেখা গেছে। Post Views: 387
বাবা-মাকে খুনের ঘটনায় ধৃত ছেলের ২ দিনের পুলিশ হেফাজতের আদেশ দিল হাওড়া আদালত।
হাওড়া , ১৯ নভেম্বর:- হাওড়ার শিবপুরে বহুতল আবাসনে বৃদ্ধ দম্পতি খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ছেলে শুভজিৎ বসুকে। বৃহস্পতিবার তাঁকে হাওড়া জেলা আদালতে তোলা হলে তাঁর ২ দিনের পুলিশ হেফাজতের আদেশ দেন বিচারক। বুধবার দুপুরে শিবপুর থানা এলাকার কৈপুকুর লেনের এক আবাসনে ওই ঘটনা ঘটে। আবাসনের চারতলার ঘর থেকে উদ্ধার হয় প্রদ্যোৎ বসু (৭৫) এবং […]
করোনার ধাক্কা , চার বছরের জন্য বাতিল যুব অলিম্পিকের আসর।
স্পোর্টস ডেস্ক, ১৯ জুলাই:- ভাইরাস ধাক্কায় এর আগে জুলাইয়ে হতে চলা টোকিও অলিম্পিক স্থগিত করা হয়। টুর্নামেন্ট ১ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এবার কোভিড ১৯ ভাইরাসের ধাক্কায় যুব অলিম্পিকের আসর চার বছরের জন্য পিছিয়ে দেওয়া হল। ২০২২ সালে সেনেগালের ডাকারে যুব অলিম্পিকের আসর বসার কথা ছিল । কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস ব্যাচ যুব […]







