হুগলি,৪ ডিসেম্বর:- এবার স্কুলের মধ্যে ঢুকে শিক্ষদের ওপর চড়াও হযে মারধরের অভিযোগ । ঘটনাটি হুগলির পোলবার একটি স্কুলে।অভিযোগের তীর বিজেপির দিকে। পোলবা বীরেন্দ্রনগর হাইস্কুলের শিক্ষকদের মারধোরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।বুধবার দুপুরে স্কুল চলাকালীন বেশ কয়েকজন বিজেপি কর্মী স্কুলে ঢুকে স্কুলের তিনজন শিক্ষককে মারধোর ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।সেসময় মোবাইল এ ছবি তুলতে গেলে তাদের মোবাইল ফোন কেড়ে নেয়া হয় বলে অভিযোগ । মনোজিৎ কর্মকার নামে শিক্ষককে মারধোর করা হয়,তার মাথায় ও হাতে চোট লাগে। আহতদের পোলবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়।
Related Articles
যুবককে খুনের চেষ্টা শিবপুরে।
হাওড়া, ২৩ আগস্ট:- মদের আসরে টাকাপয়সা চাওয়াকে কেন্দ্র করে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করল বেশ কয়েকজন। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে শিবপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। আহত যুবকের নাম মহম্মদ সোনু (২০)। তিনি শিবপুরের কাউসঘাট রোডের বাসিন্দা। ওই যুবককে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, […]
হরিদ্দার থেকে কৃষ্ণনগরে পৌঁছালো ১১৫০ জন যাত্রী নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন।
নদীয়া,১৯ মে:- কিছু মানুষ অপেক্ষায় ছিলেন প্রয়োজনে দের বাড়ি ফেরার, অন্যদিকে বেশ কিছু সংখ্যক মানুষ আতঙ্কে ছিলেন তাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে। নদীয়ার কৃষ্ণনগর এলো পরিযায়ী শ্রমিক ট্রেন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে হরিদ্দার থেকে ট্রেন আসে। পুলিশের নিরাপত্তা ছিল আঁটোসাটো। নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় সমগ্র স্টেশন। স্টেশনের আশে পাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। যাত্রীদের […]
পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করছেন সিঙ্গুরের সি,পি,এম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
হুগলি , ২৬ মার্চ:-বয়স্ক ভোটারদের পায়ে প্রণাম করে করজোড়ে ভোটের আবেদন সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। এদিন দলীয় কর্মীদের নিয়ে পায়ে হেঁটে প্রচার করেন বেড়াবেড়ি গ্রামে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেচারাম মান্না ও বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রতিদন্দীতা করছেন। Post Views: 462






