দার্জিলিং,২০ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার ভোর রাতে শিলিগুড়ির মহকুমারর ফাঁসিদেওয়ায় চলন্ত ছোট চারচাকা গাড়িতে আগুন লাগলার ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে গাড়িটি গুয়াহাটি যাচ্ছিল। ঠিক সেই সময় ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস রোডে ৩১ নং জাতীয় সড়কের উপর আগুন ধরে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি যে মূহুর্তের মধ্যে আগুন গ্রাস করে ফেলে গোটা গাড়িটিকে। এই দেখে স্থানীয়রা তরীঘরী খবর দেন পুলিশ ও দমকলকে। এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলের একটি ইঞ্জিন। এবং প্রায় আধঘন্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান যে শর্টসার্কিটের ফলে আগুন লাগে। অপরদিকে এই ঘটনার জেরে বেশ কিছু যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর পুলিশের তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে।
Related Articles
গঙ্গাবক্ষে নৌকায় প্রচার লকেটের।
সুদীপ দাস , ২৯ মার্চ:- দোলের আগের দিন তৃণমূলের হাতে রং দ্বারা আক্রান্ত হওয়ার পর একদিন টানা বিশ্রাম। আর একদিন পর সোমবার সকাল সকাল আবার প্রচারে নামলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী। এদিন সকালে চুঁচুড়া লঞ্চঘাট থেকে নৌকা সহযোগে প্রচার শুরু করেন লকেট চ্যাটার্জী। উদ্দেশ্য গঙ্গাপারে চুঁচুড়ার বাসিন্দাদের সাথে জনসংযোগ সাড়া। Post Views: 387
মানুষের পানীয় জলের অভাব পুরোন করে চলেছেন ব্যারাকপুরের ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা।
উঃ২৪পরগনা,২৫ মে:- আমফানের ধ্বংসলীলায় বাংলা র শহর গ্রাম জুড়ে হাজার হাজার গাছের ক্ষতি হয়েছে।আমফানের জেরে পাড়ায় নেই বিদ্যুৎ l ঝড়ে তার ছিঁড়ে গেলেও , এখনো তা ঠিক হয়নি। করোনা আবহের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় আতঙ্কের মধ্যে রয়েছেন ব্যারাকপুরের মানুষ।এখানে অধিকাংশ অঞ্চলে পানীয় জলের আকাল দেখা যায় গত ২ দু দিন ধরে।এবার মানুষের পাশে এসে দাঁড়ালো ইস্টবেঙ্গল […]
মেয়াদ বাড়লো মুখ্যসচিবের।
কলকাতা, ৩০ জুন:- মুখ্যসচিব পদে মেয়াদ বাড়ল হরিকৃষ্ণ দ্বিবেদীর। রাজ্যের আবেদন মত তাঁর চাকরির মেয়াদ ৬ মাস বাড়ালো কেন্দ্রীয় সরকার। ১৯৮৮ সালের ক্যাডারের আইএএস দ্বিবেদীর চাকরির মেয়াদ শেষ হচ্ছিল শুক্রবারই। আগেই তাঁর মেয়াদ বাড়ানোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল। প্রথম দফায় সেই আবেদন খারিজ করে দেয় কেন্দ্র। তবে এদিন শেষ মুহূর্তে তাঁর এক্সটেনশন সংক্রান্ত ফাইল অনুমোদন […]









