দার্জিলিং,২০ ফেব্রুয়ারি:- বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির জংশন এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্বগোয়েন্দা দপ্তর। এরপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিদেশী মুদ্রা। ধৃত ব্যক্তির প্রসেন ভৌমিককে। সে কলকাতার বেলঘরিয়া এলাকার বাসিন্দা। কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গেছে যে ধৃত কাছ থেকে ১ লক্ষ ১২ হাজার ১০০ ইউএস ডলার উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হওয়া বিদেশি মূদ্রা কলকাতা থেকে জয়গাঁ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
Related Articles
‘ডক্টরেট’ সম্মান পাচ্ছেন ম্যান ইউ স্ট্রাইকার রাশফোর্ড।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই:- ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ‘ডক্টরেট’ সম্মানে ভূষিত হতে চলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। কনিষ্ঠ সদস্য হিসেবে এই সম্মান গ্রহণ করতে চলেছেন ২২ বছরের ইংরেজ ফরোয়ার্ড। দেশের ক্ষুধার্ত শিশুদের মুখে অন্নদানের মতো মহৎ উদ্যোগ গ্রহণ এবং এবিষয়ে সচেতনতা প্রচারের জন্য রাশফোর্ডকে অনন্য সম্মানে সম্মানিত করতে চলেছে ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়। বুধবার ক্লাবের […]
পিএফ বন্ধ, মার্চ মাসের বেতনও হয়নি, আন্দোলনে হাওড়ার ভারত জুটমিলের শ্রমিকরা।
হাওড়া, ১০ এপ্রিল:- সোমবার সকালে হাওড়া দাসনগরের ভারত জুটমিলের শ্রমিকরা তাদের পিএফ সহ বেতনের দাবিতে হাওড়া আমতা রোডে অবরোধ করেন। প্রায় এক ঘন্টা অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। তাদের দাবি দীর্ঘদিন তাদের পিএফ এর টাকা বন্ধ। মার্চ মাসের বেতনও হয়নি। মিল কর্তৃপক্ষ পাওনাগণ্ডা নিয়ে চূড়ান্ত অসহযোগিতা করছেন তাদের সঙ্গে। এর ফলে তারা সমস্যার সম্মুখীন […]
নিম্নচাপের কারণে উপকূলের জেলা পূর্বমেদিনীপুর সতর্ক।
দিঘা, ৪ আগস্ট:- নিম্নচাপের কারনে সকাল থেকে জেলাজুড়ে ঘন অন্ধকারে ডাকা পড়েছে সাথে বৃষ্টি হয়ে চলেছে । আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৪৮ ঘন্টা নিম্নচাপের কারনে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারি থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে । সেই কারনে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে । যাতে মৎস্যজীবীরা মাঝ […]









