এই মুহূর্তে জেলা

শালিমারে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য।

হাওড়া, ১০ অক্টোবর:- এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার শিবপুরের শালিমার এলাকায়। স্থানীয় ভড়পাড়া রোডে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে রবিবার সকালে রক্তাক্ত অবস্থায় দেখেন এলাকার মানুষ। তাঁর গলায় ক্ষত ছিল। খবর পেয়ে আসে শিবপুর থানার পুলিশ। তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্তে নামে পুলিশ। এটি খুন নাকি আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে।