হুগলি,৪ ডিসেম্বর:- উত্তরপাড়ায় চুরির রেশ কাটতে না কাটতেই আবারও চুরির ঘটনা ঘটলো ফের চুরি কোন্নগর নবগ্রামে । বাবুলাল সাউ ফ্যামিলি নিয়ে বিহারে গিয়েছিলেন ছুটি কাটাতে । ফাঁকা বাড়ি থাকায় আজ ভোর রাতে তালা ভেঙ্গে ঘরে ঢুকে দুটি আলমারি ভেঙ্গে রুপোর থালা গ্লাস,সোনার গয়না ও বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোররা ।বারবার এই চুরির ঘটনায় যথেষ্টই আতঙ্কিত স্থানীয় মানুষ।
Related Articles
এবার আক্রান্ত আমতার মৃত ছাত্র নেতা আনিসের ভাই সলমন।
হাওড়া, ১০ সেপ্টেম্বর:- এবার আক্রান্ত আমতার মৃত ছাত্র নেতা আনিসের খুড়তুতো ভাই সলমন। মাথায় ধারালো অস্ত্রের কোপ। গুরুতর আহত অবস্থায় ভর্তি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। আমতার ছাত্র নেতা আনিস খানের কাকার ছেলের সলমন খানের উপর হামলার অভিযোগ। মাথায় ধারালো অস্ত্রের কোপ। গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন সলমন। সলমনের বাবা জালেম খানের অভিযোগ, শুক্রবার […]
হোমওয়ার্ক না করায় শিশুকে নির্মম শাস্তি দেওয়ার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে।
হাওড়া, ২৬ আগস্ট:- হোমওয়ার্ক না করায় শিশুকে নির্মম শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, ওই ছাত্রের গায়ে মোমবাতির গরম মোম ঢেলে দেওয়া হয়। এই ঘটনায় গুরুতর জখম হয় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্র। ছাত্রের মা হাওড়ার গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে। যদিও অভিযুক্ত শিক্ষক এখনও গ্রেফতার হয়নি। জানা গেছে, উত্তর […]
স্ত্রীর মৃত্যু, পরে হৃদরোগে আক্রান্ত হয়ে সহমরণ স্বামীর।
হুগলি, ২৩ জুলাই:- স্ত্রীর মৃতদেহ বাড়িতে পরে,হৃদরোগে আক্রান্ত হয়ে সহমরণ স্বামীর! স্ত্রীর মৃত্যুর কয়েক ঘন্টার পরেই একইভাবে মৃত্যু হল স্বামীর। স্ত্রীর মৃত্যু শোকেই স্বামীর মৃত্যু বলছেন এলাকাবাসী। উত্তরপাড়ার হিন্দমোটর বিবিডি রোড এলাকার বাসিন্দা দম্পতি প্রণব দাস(৫৭) ও মালঞ্চ দাস(৫৪)। গতকাল রাত বারোটায় অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মৃত্যু হয় স্ত্রীর। মৃতদেহ তখন বাড়িতেই রয়েছে। সৎকারের […]








