হাওড়া, ২৮ আগস্ট:- শুক্রবার ত্রিপুরায় ছাত্রছাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি’র বিরুদ্ধে। আগরতলায় মহারাজা বীরবিক্রম কলেজের তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের উপর শুক্রবার বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি’র ওই হামলার প্রতিবাদে শনিবার সকালে হাওড়ার বেলেপোল মোড়ে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। এদিন ২৮ আগস্ট দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি ত্রিপুরায় বিজেপিশাসিত রাজ্যে তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের উপর নির্মম অত্যাচার ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ হয়। নেতৃত্ব দেন দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রীতম দাস।
Related Articles
এবার দাদার অনুগামীর পোস্টার বাঁকুড়াতে।
বাঁকুড়া , ৯ নভেম্বর:- এবার দাদার অনুগামীর পোস্টার বাঁকুড়াতে। নেই তাতে দলীয় প্রতিক। বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে টাঙ্গানো হয়েছে একাধিক পোস্টার। আর শুভেন্দু অধিকারীর এই ছবি দিয়ে পোস্টার ঘিরে চাঞ্চল্য। আমরা দাদার অনুগামীদের নাম করে একাধিক পোস্টার বাঁকুড়া শহর ঢোকার মুখে গুরুত্বপুর্ন ব্যস্ততম ধলডাঙ্গা মোড়ে। শুধু ধলডাঙ্গা মোড় নয় ওন্দা বাজার থেকে ৬০ নং জাতীয় সড়ক […]
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ল চালক, বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, আবগাড়ি আধিকারিক সহ তিনজন প্রাণে বাঁচলেন।
হুগলি, ২৭ মার্চ:- চুঁচুড়া বিবেকানন্দ রোডে দূর্ঘটনা দুটি চার চাকা গাড়ির। চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তর ভাইপো রোশন বাবা গৌতম দত্তকে কলকাতার হাসপাতাল থেকে দেখে বাড়ি ফিরছিলেন। পিপুলপাতির দিক থেকে কারবালার দিকে যাচ্ছিল সেই গাড়িটি। অন্য আরেকটি গাড়ি হুগলির মোড় থেকে চুঁচুড়ার দিকে যাচ্ছিল। যে গাড়িটিতে ছিলেন আবগারি দপ্তরের চন্দননগরের সুপারেনটেনডেন্ট কৈশিক […]
রেল হকারদের বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়া স্টেশন চত্বর।
হাওড়া, ১৬ সেপ্টেম্বর:- রেলের হকারদের বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল হাওড়া স্টেশন চত্বর। শনিবার বিকেল চারটে নাগাদ ওই ঘটনা ঘটে। ট্রেনে হকারি করতে বাধা দেওয়ায় অভিযোগ তুলে এদিন হকাররা আরপিএফের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। বিভিন্ন জেলা থেকে হকাররা এদিন হাওড়া স্টেশনে জমায়েত করলে সেখানে আরপিএফ তাদের বাধা দেয়। আরপিএফের সঙ্গে হকারদের হাতাহাতি সংঘর্ষ বেধে […]










