কলকাতা, ২৩ আগস্ট:- রাজ্য সরকার আদিবাসীদের উন্নয়নে আরো ৫০০ টি সাঁওতালি এবং অলচিকি স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে আদিবাসী কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বলেন এছাড়াও দুশোটি রাজবংশী এবং দুইটি কামতাপুরি স্কুল খোলা হবে। আদিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে গত দশ বছরে এই সংক্রান্ত দপ্তর এর বাজেট ছয় গুণ বৃদ্ধি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। অন্য একটি প্রশ্নের উত্তরে তিনি এই দিন জানান করনার তৃতীয় ঢেউয়ের উপর নজর রেখে পরিস্থিতি বুঝে পুজোর ছুটির পরে সব ধরনের বিধি মেনে রাজ্যের স্কুলগুলি খোলা হবে।
Related Articles
আইপিএল এর টাইটেল স্পনসর এবার কী রামদেবের পতঞ্জলি !
স্পোর্টস ডেস্ক , ১০ আগস্ট:- আইপিএল এর মূল স্পনসর হওয়ার জন্য রিলায়েন্স–সহ একাধিক সংস্থার নাম উঠে এসেছিল। এবার বাবা রামদেবের (Ramdev) সংস্থা পতঞ্জলির (Patanjali) নামও সামনে এল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বিষয়টি মেনে নেন পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারাওয়ালা। বলেন, ‘‘পতঞ্জলি ব্র্যান্ডকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলতে হবে। আর সেজন্য আমরা IPL–এর মূল স্পনসর হওয়ার […]
হুগলি জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে কাঁচা সবজি বিতরণ।
হুগলি, ৩ জুন:- হুগলি জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্য মহিলা তৃনমূল কংগ্রেসের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের সহযোগিতায় সিঙ্গুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের হবে পরিবারদের হাতে কাঁচা সবজি ও ডিম তুলে দেওয়া হয়েছে। লকডাউন ও আমফানে ক্ষতিগ্রস্হ দু:স্থ পরিবারদের জন্য ‘অঞ্জলি’ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য মহিলা তৃনমূল কংগ্রেসের এই উদ্যোগে সামিল হুগলি জেলা মহিলা তৃনমূল কংগ্রেস। এদিন […]
শিশুদের অজানা জ্বরের থাবা উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে , মোকাবিলায় বাড়ছে পিকুর বেড।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- করোনার আসন্ন তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার শিশুদের চিকিৎসায় স্বাস্থ্য পরিকাঠামো আরও বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ এবং মালদহ মেডিক্যাল কলেজকে কোভিড আক্রান্ত শিশুদের চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এই নিয়ে কোভিড আক্রান্ত শিশুদের চিকিৎসার উৎকর্ষকেন্দ্র হিসাবে পাঁচটি হাসপাতালকে চিহ্নিত করা হল। চলতি বছরের […]







