কলকাতা,১৪ আগস্ট:- নিউটাউনের আবাসনে জঙ্গীর সন্ধান মেলার প্রেক্ষিতে ওই এলাকার আইনশৃঙ্খলা ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নিউটাউনে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স এর হাব তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় হিডকোর চেয়ারম্যান তথা রাজ্যের আবাসন ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের পৌরহিত্যে পরিচালনা পর্ষদের বৈঠকে নিউটাউনে এসটিএফ হাব তৈরীর জন্য ৪ একর জমি বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক মাস আগে নিউটাউনের একটি আবাসন থেকে পাঞ্জাবের দুই কুখ্যাত দুষ্কৃতীর সন্ধান মেলে। ওই ঘটনার পরেই এলাকার নিরাপত্তা নিয়ে হিডকোর কাছে উদ্বেগ প্রকাশ করেন নিউটাউনের বাসিন্দারা। তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন ওই চার একর জমিতে স্পেশাল টাস্কফোর্স হাব তৈরি করার জন্য তরফে হিডকো-র তরফে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানানো হবে। উল্লেখ্য কয়েক মাস আগে নিউ টাউনে শাপুরজি আবাসনে পাঁচতলার একটি ফ্ল্যাটে লুকিয়ে থাকা দুই দুষ্কৃতীকে ধরতে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। হাড় হিম করা এনকাউন্টারে পঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার এবং যশপ্রীত সিং খাড়ারের মৃত্যু হয়।
Related Articles
পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূল, উদয়নারায়ণপুরে মহামিছিল।
হাওড়া, ৯ জুন:- পঞ্চায়েত ভোটের প্রচারে নেমে পড়লো তৃণমূল। হাওড়ার উদয়নারায়ণপুরে শুক্রবার হলো মহামিছিল। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই হাওড়ায় জোরকদমে প্রচারে নামলো তৃণমূল। উদয়নারায়ণপুরের বিধায়ক তথা তৃণমূলের হাওড়া জেলা (গ্রামীণ) চেয়ারম্যান সমীর পাঁজার নেতৃত্বে এদিন বিকেলে পঞ্চায়েতের দলীয় প্রার্থীদের সমর্থনে মহামিছিল করা হয়। উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির অফিসের সামনে থেকে শুরু হয় ওই মিছিল। প্রায় […]
বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার হাওড়ার শিবপুরে
হাওড়া , ১৮ নভেম্বর:- বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার শিবপুরের কৈপুকুর এলাকায়। মৃতরা হলেন প্রদ্যুৎ বসু (৭৫) ও গোপা বসু (৭০)। তাঁদের ৪২ বছর বয়সী ছেলে শুভজিৎকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ওই দম্পতিকে তাঁরা দেখতে পাননি। এমনকি তাঁদের ছেলেকেও দেখা যাচ্ছিল না […]
তিনদিনের সফরে বুধবার মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ মে:- তিনদিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী বুধবার মালদায় যাচ্ছেন। এই সফরকালে তার একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে বুধবার সেখানে পৌঁছে, মালদা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন। জেলার সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের ওই বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের জেলার দলের জনপ্রতিনিধিরাও মালদার প্রশাসনিক […]








