উঃ২৪পরগনা , ১৪ আগস্ট:- ফের চিকিৎসার অভাবে প্রাণ গেলো এক যুবকের । কয়েকটি হাসপাতাল ঘুরেও মিললো না চিকিৎসা । ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বারাকপুর মোহনপুর বরোকাঠালিয়া । মৃত যুবকের নাম দীপঙ্কর সিংহ রায় একটি বেসরকারি সংস্থার কর্মী ।۔পরিবারের লোক জানান নার্ভের সমস্যা নিয়ে ভুগছিল । এরপর গতকাল বিকেলে শ্বাসকষ্ট শুরু হয় । কাল রাত ৮۔৩০ থেকে প্রথমে ব্যারাকপুরের একটি বেসরকারি হসপিটাল তারপর সেখান থেকে বারাকপুর পৌরসভা পরিচালিত হসপিটালে নিয়ে গেলে সেখানেও করোনা সন্দেহে না দেখে ফিরিয়ে দেওয়া হ য়।۔এরপর সেখান থেকে বারাকপুর বি এন বোস হসপিটালে নিয়ে গেলে সেখানেও ভর্তি নেওয়া হয়নি । ۔এরপর তাকে সাগরদত্ত হসপিটালে রেফার করা হয় রাস্তায় মৃত্যু হয় রাত ১০:৩০ নাগাদ ।বাড়ির লোকের অভিযোগ চিকিৎসার অভাবেই মৃত্যু হয়েছে ওই যুবকের । বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস খোঁজ নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন।
Related Articles
শিবরাত্রির সকাল থেকেই উত্তেজনা হাওড়ায়। নলপুর স্টেশনে নিত্যযাত্রীদের অবরোধ।
হাওড়া, ১ মার্চ:- মঙ্গলবার শিবরাত্রির সকালে পূর্বের সময়সূচি মেনে লোকাল ট্রেন চালানোর দাবিতে হাওড়ার দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনে অবরোধ শুরু করেছেন নিত্যযাত্রীরা। অবরোধে সামিল হয়েছেন মহিলারাও। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় নলপুর স্টেশনে স্থানীয় বাসিন্দা এবং নিত্যযাত্রীরা এদিন রেল অবরোধ করেন। তাদের দাবি সময়মতো লোকাল ট্রেন চালাতে হবে। এই ট্রেন অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে […]
বাগুইহাটির দুই ছাত্র হত্যার ঘটনায় পুলিশের মধ্যে সমন্বয়ের ঘাটতি নিয়ে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৮ সেপ্টেম্বর:- বাগুইআটি কাণ্ডের মত ঘটনার পুনরাবৃত্তি যেন কোথাও না ঘটে তা নিশ্চিত করতে রাজ্য পুলিশের মহা নির্দেশক মনোজ মালব্য সর্বস্তরের পুলিশ কর্মীদের নির্দেশ দিয়েছেন। বাগুইআটির দুই ছাত্র হত্যার ঘটনার প্রেক্ষিতে রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় ঘাটতি নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করার পর পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা আজ তিনি বৈঠকে বসেন। সব জেলার পুলিশ সুপার, […]
রক্ত দিয়ে গুরুদেব কে স্মরন চন্ডীতলায়।
চিরঞ্জিত ঘোষ,৮ মে:- আজ ২৫ শে বৈশাখ এই সেই উপলক্ষে চন্ডীতলা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন পূর্ত কর্মদক্ষ সুবীর মুখার্জি সহ বিভিন্ন ব্যক্তিগণ।সারা রাজ্যে লকডাউনকে উপেক্ষা করে যখন রক্তের টান পড়েছে রাজ্যের ব্লাড ব্যাংক গুলি তখন চন্ডীতলা গ্রাম পঞ্চায়েত প্রধান উদ্যোগ নিয়েছে রক্তদ্রোণ শিবির করার। তাই আজ বিশিষ্ট দিন হিসেবে বেছে নিয়ে […]








