হাওড়া,১০ ফেব্রুয়ারি:- জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে এক মহিলাকে মারধর ও গায়ে তরল বস্তু জাতীয় কিছু ছোঁড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই মহিলা রসায়নের শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানা এলাকার ধাড়সায়। অভিযোগ, প্রতিবেশী এক ব্যক্তি জোর করে ওই শিক্ষিকার বাড়ির সম্পত্তি দখল করার চেষ্টা করছেন বহুদিন ধরে। ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছেন শিক্ষিকার পরিবার। পরে তাঁরা আদালতের শরণাপন্ন হয়েছেন। শিক্ষিকার অভিযোগ, বাউন্ডারির ডিক্লেয়ারেশন করে সোমবার সকালে তিনি যখন জায়গা মেপে বাউন্ডারি ওয়াল দেবার কাজ করছেন তখন কাজে বাধা দেওয়া হয়। তাকে মাটিতে ফেলে মারধর করা হয় ও তাকে লক্ষ্য করে কিছু ছোঁড়া হয়। ওই শিক্ষিকা হাওড়া জেলা হাসপাতালে এসে এদিন চিকিৎসা করান। তিনি সেখানেই চিকিৎসাধীন। এদিন সন্ধ্যায় তার সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ সহ জেলা নেতৃবৃন্দ।
Related Articles
একঘরে পরিবার, আশ্বাস পঞ্চায়েতের।
হাওড়া, ২৯ নভেম্বর:- দাবি ছিল পঞ্চায়েতের তৈরি পাকা রাস্তা ব্যবহার করতে হলে দিতে হবে টাকা। অভিযোগ, দাবিমতো সেই টাকা না দেওয়ায় কার্যত ‘একঘরে’ করে দেওয়া হয়েছে একটি পরিবারকে। এমনকি, বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে ঘরে ঢোকা বেরনোর রাস্তা। শুক্রবার মিডিয়ায় এই খবর প্রচারে আসতেই চাঞ্চল্য ছড়ায় হাওড়ার মহিয়াড়ী ২নং পঞ্চায়েতের প্রসস্থ সর্দারপাড়ায়। অভিযোগ, এলাকার […]
রেশন মালিকের চিনি পাচার রুখল স্থানীয়রাই , উত্তেজনা চুঁচুড়ায়।
সুদীপ দাস , ২৫ এপ্রিল:- একটি রেশন দোকান থেকে গন বন্টন ব্যাবস্থার চিনি পাচারের সময় হাতেনাতে পাকড়াও। আটক দু’বস্তা চিনি। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার কোদালিয়া মোড়ের কাছে জিটি রোডের পাশে কাপাসডাঙ্গার একটি রেশন দোকানের সামনে। স্থানীয়দের অভিযোগ ফেয়ার প্রাইস নম্বর ৪৭-এর ওই দোকান থেকে প্রায়শই এক ভ্যানচালক ফাঁকা বস্তা নিয়ে যান। রবিবার দুপুরেও […]
হুগলি সফরে জেলা পর্যবেক্ষক অঙ্কার সিংহ মীনা।
হুগলি, ৬ ডিসেম্বর:- হুগলি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে আজ হুগলি সফরে এলেন জেলা পর্যবেক্ষক অঙ্কার সিংহ মীনা (IAS)। দুপুর ২:৩০ মিনিটে সার্কিট হাউস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় প্রশাসনিক বৈঠক। উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদরী, বিভিন্ন দফতরের আধিকারিক এবং সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বপ্রাপ্তরা। বৈঠকে পথশ্রী–রাস্তাশ্রী, আমাদের পাড়া আমাদের সমাধান, বাংলার বাড়ি এবং […]










