কলকাতা, ২৯ জুলাই:- বন্ধন ব্যাংক রাজ্যের পড়ুয়াদের জন্য নেক্সট জেনারেশন পোস্ট গ্রাজুয়েট ব্যাংকিং এর ডিপ্লোমা কোর্স শুরু করেছে। আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ম্যাকাউট অনুমোদিত এই কোর্সটির সূচনা করেন। বন্ধন ব্যাংক রাজপুর সোনারপুরে একটি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেছে। সেখানে ২১০ জন পড়ুয়াকে নিয়ে ওই কোর্স শুরু হবে। শান্তিনিকেতনে ২৪০ আসনের একটি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করছে বন্ধন ব্যাংক। ২০২২ সালের মধ্যে সেটি তৈরি হয়ে যাওয়ার কথা। অর্থমন্ত্রী তাঁর ভাষণে চাকরি মুখী এই কোর্স চালু করার জন্য বন্ধন ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন অন্যান্য সংস্থারও এই ধরণের আরও নতুন নতুন কোর্স চালু করার ব্যাপারে এগিয়ে আসা উচিত। রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সহায়তায় এখন দুঃস্থ পরিবারের ছেলেমেয়েরা ও সহজেই এই ধরনের কোর্সে সামিল হতে পারেন সেকথাও তিনি স্মরণ করিয়ে দেন।
Related Articles
টনক নড়ল রাজ্যের , চাকরির আশ্বাস পেলেন শহিদ রঞ্জিত যাদবের স্ত্রী
উঃ২৪পরগনা, ১০ মে:- ২০২৩ সালে মনিপুরে জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছিলেন ভাটপাড়া পৌর সভার অন্তর্গত সুগিয়াপার বাসিন্দা সেনা জওয়ান রঞ্জিত যাদব। কিন্তু দুই বছর পরও এই শহিদ পরিবারের জোটে নি কোন সরকারি চাকরি। স্বামীর মৃত্যুর পর মাসে মাসে বরাদ্দ ভাতা দিয়েই খুব অর্থ কষ্টের মধ্যে দিয়ে চলছে রঞ্জিত যাদবের সংসার। সম্প্রতি পহেলগাও তে শহিদ ঝন্টু শেখের […]
ভবিষ্যতে উন্নতির লক্ষ্যে অ্যাথলেটিক বুল্টিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুবীর ঘোষ।
হুগলি, ১৯ জুন:- হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের ক্রীড়া সেলের সভাপতি তথা বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পারিষদ মাননীয় সুবীর ঘোষ(ভাই দা) মহাশয়ের ব্যবস্থাপনায় ও বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দুই দিন ব্যাপী মিনি নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল দিনে ন্যাশানাল বিভাগে গোল্ড মেডিলিস্ট অ্যাথলেটিক (চেন্নাইয়ে) মাননীয়া বুল্টি রায় মহাশয়াকে সামান্য কিছু আর্থিক সাহায্য করলেন তার ভবিষ্যৎ […]
মোদি-শাহকে চাঁচাছোলা আক্রমন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
হুগলি, ২১ জুন:- শ্রীরামপুরে আজ সন্ধায় এক সভায় সাংসদ বলেন, পহেলগাম হত্যাকাণ্ডের ঘটনার জন্য প্রধানমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। চারজন জঙ্গি হাঁটতে হাঁটতে এসে পর্যটকদের গুলি করে মেরে দিয়ে চলে গেল। কোথায় ছিল সিআইএসএফ পিএসএফ আর্মি? ভারতবর্ষ এর আগে এত অপদার্থ প্রধানমন্ত্রী দেখেনি। এখন নিজের নাম জাহির করছেন। বললেন সংঘর্ষ বিরতি হয়েছে। ৪৫ দিন কেটে […]











