হুগলি, ১৮ জুলাই:- করোনার তৃতীয় ঢেউ এর মোকাবিলায় সচেতনতা শিবির হল শ্রীরামপুরের ২১ নম্বর ওয়ার্ডে। রবিবার সচেতনতা মূলক শিবিরে হাজির ছিলেন বিধায়ক চিকিতসক সুদীপ্ত রায়,পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় ও বিদায়ী কাউন্সিলর তিয়াশা মুখোপাধ্যায়।মাহেশ জগন্নাথ মন্দিরের সামনে করোনা সচেতনতা মূলক শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ্ত বলেন,অক্টোবর মাসে তৃতীয় ঢেউ আসবে। তাতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভবনা প্রবল। তাই এখন থেকেই আগাম সতর্কতা নিতে হবে। এ দিন রাজ্য সরকারের মাতৃস্নেহ প্রকল্প কর্মসূচির মাধ্যমে শতাধিক শিশুদের হাতে দুধ, বিস্কুট ও ফল মূল তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন ওয়ার্ড কো-অর্ডিনেটর তিয়াশা মুখোপাধ্যায়।
Related Articles
বাবুল সুপ্রিয়র গানেই ভরসা করে শেষ বেলায় চন্দননগরে প্রচার বিজেপির।
সুদীপ দাস, ১০ ফেব্রুয়ারি:- তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র গানেই ভরসা করে শেষ বেলায় প্রচার বিজেপির। এমনই ঘটনা চন্দননগরের ১৫নম্বর ওয়ার্ডের গড়ের ধারে। এই ওয়ার্ডের বিজেপি প্রার্থী লক্ষ্মী পাশমানের সমর্থনে প্রচারের শেষদিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে একটি পথসভা করার কথা বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহার। এদিন সকাল থেকে তারই প্রস্তুতি শুরু হয়। সকাল থেকেই ফ্ল্যাগ-ফেস্টুন বাঁধার কাজে […]
হাওড়ার মুন্সিরহাটে কন্টেইনারের ধাক্কায় মহিলার মৃত্যু।
হাওড়া, ১৪ জানুয়ারি:- হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাটে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। মণিহার খাতুন শেখ নামের বছর তিরিশের ওই মহিলা শুক্রবার সকালে বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে কম্বল ফ্যাক্টরিতে কাজে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় একটি কন্টেইনার তাকে পেছন থেকে ধাক্কা মেরে পিষে দেয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার […]
রাজ্যপাল যেভাবে বিজেপির দালালি করছেন এক কথায় তা রাজ্যপাল সুলভ কাজ নয় – বিস্ফোরক কল্যাণ।
হুগলি , ১৩ জুন:- পশ্চিমবাংলার রাজ্যপাল যেভাবে বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সার দালালি করছেন এক কথায় তা রাজ্যপাল সুলভ কাজ নয । রাজ্যপাল যে ব্যাপারে প্রশ্ন তুলছেন সে ব্যাপারে আমরা সবাই ব্যথিত। রাজ্য সরকার অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছেন ।অথচ উনি কি করছেন ,উনি রাজভবনে বসে এককথায় গণতন্ত্রকে হত্যা করছেন। যদি কেউ এখানে গণতন্ত্রকে হত্যা করে […]








