হাওড়া, ১১ জুলাই:- অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক পঞ্চায়েত সদস্যা। হাওড়ার নিশ্চিন্দা থানার অন্তর্গত পূর্ব আনন্দনগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, স্থানীয় এক গৃহবধূকে দুষ্কৃতীদের গালিগালাজ ও কটুক্তি করা নিয়ে ওই পঞ্চায়েত সদস্যা প্রতিবাদ করেছিলেন। এর জেরে এদিন সকালে তাঁদের দোকান ভাঙচুরের পাশাপাশি ওনার স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ। তিন থেকে চারটি বাড়িতেও ভাঙচুর চালায় দুষ্কৃতিরা। বাইক বাহিনী এনে তান্ডব চালানো হয়। দুষ্কৃতিদের হুমকিতে রীতিমতো আতঙ্কে রয়েছে পরিবারটি। ঘটনায় কয়েকজন আক্রান্ত হন। নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা নিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ। ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এলাকায় উত্তেজনা রয়েছে। দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনা সিসিটিভিতেও ধরা পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।
Related Articles
শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কলকাতা, ২৯ এপ্রিল:- ফের শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। এবার অগ্নিকাণ্ডের ঘটনা মেছুয়া বাজারে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত আহত বেশ কয়েকজন ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এলাকা সূত্রে জানা যাচ্ছে একটি হোটেল থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়েছে এমনটাই প্রাথমিক অনুমান দমকল আধিকারিকদের। ওই হোটেলে থাকা […]
আগামীকাল রাজভবনে অনাড়ম্বরভাবেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ৪ মে:- রাজ্যের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর আগামী কাল তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বর্তমান কোভিড সঙ্কটের প্রেক্ষিতে সকাল ১১ টা নাগাদ রাজভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনকর তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। কোভিড পরিস্থিতির কারণে রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকাও যথা সম্ভব […]
এবার আগুন হাওড়ার ব্যাঁটরা অঞ্চলে।
হাওড়া, ৩ এপ্রিল:- লিলুয়ার পর এবার হাওড়ার ব্যাঁটরা। বুধবার সকালে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ব্যাঁটরা থানা এলাকায়। এদিন বৃন্দাবন মল্লিক লেনের একটি ‘মাল টেম্পার’ কারখানায় সকাল পৌনে ৯টা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘিঞ্জি এলাকা হওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। […]










