কলকাতা, ৭ জুলাই:- কিংবদন্তীপ্রতিম চলচ্চিত্র-ব্যক্তিত্ব দিলীপ কুমার (মহম্মদ ইউসুফ খান)-এর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৮ বছর। দিলীপ কুমার প্রায় পাঁচ দশক ধরে ৬৫ টির ও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবি: মুঘল -এ,- আজম, গঙ্গা-যমুনা, দেবদাস, শবনম, মুসাফির, মধুমতী, সাগিনা মাহাতো, ক্রান্তি ইত্যাদি। দিলীপ কুমার ২০০০ সালে রাজ্যসভার সাংসদ মনোনীত হন। তিনি মুম্বই এর শেরিফ পদের দায়িত্বও পালন করেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। দিলীপ কুমার পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি দিলীপ কুমারের সহধর্মিণী প্রখ্যাত অভিনেত্রী সায়রা বানু, পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
মমতা বন্দ্যোপাধ্যায়









