কলকাতা, ৩ জুলাই:- রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ আরো বাড়িয়েছে। নবান্নের অর্থ দফতর থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান সহ সমস্ত সদস্যদের মেয়াদ আরও তিন মাস পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। ১ লা জুলাই থেকে এই মেয়াদ কার্যকর হবে। সরকারি কর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধাসহ কর্মী বিন্যাস সংক্রান্ত বিষয় গুলি খতিয়ে দেখার জন্য কমিশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বলে অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে। ২০১৫ সালের ২৭ শে নভেম্বর অর্থনীতিবীদ অভিরূপ সরকারের নেতৃত্বে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়। রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে৷ ২০১৯ সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি কর্মীদের বৈঠকেই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
Related Articles
আগামীকাল তিন দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
কলকাতা , ২৭ সেপ্টেম্বর:- আগামীকাল তিন দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । করোনার পরিস্থিতি শুরু হবার পর এই প্রথম জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 29 এবং 30 সেপ্টেম্বর দুদিন শিলিগুড়ি উত্তর কন্যা থেকে উত্তরবঙ্গের 5 জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। 29 তারিখ আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে […]
দীঘায় উঠলো বিশাল দৈত্যকার মাছ।
পূর্বমেদিনীপুর , ২৭ জুলাই: দীঘায় উঠলো বিশাল দৈত্যকার মাছ। ওজন ৭৮০ কিলোর এই চিলশঙ্কর মাছ , দীঘা মোহনায় বিশাল আকারের চিল শঙ্কর মাছ দেখতে ভিড় জমান অনেকে । এই মাছের বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা । এইদিন পূর্বমেদিনীপুরের দীঘা মোহনায় নবকুমার পইড়ার আড়তে উড়িষ্যার এক মৎস্যজীবী বিক্রি করে এই মাছ । মৎসজীবীদের […]
তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান গোঘাটে।
গোঘাট, ৭ জুন:- আবারও তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলো। আজ গোঘাট ২ নং ব্লকের ৪৪ নং জেডপির শ্রীপুরে ১০০ জন যোগদান করলো। ৪৪ নং জেডপির পুকুরিয়া ও বেঙ্গাই থেকে গেরুয়া পতাকা তুলে নিলেন।আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ নিজে হাতে পতাকা তুলে দেওয়া হয়। আরামবাগের সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বক্তব্য মধ্যে জানান, […]








