হাওড়া, ৩ জুলাই:- ডোমজুড়ের পায়রাটুলিতে প্লাস্টিক পাইপের কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে তিনজন আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। আপাতত ওই কারখানা বন্ধ রাখা হয়েছে। গ্রামবাসীদের অনুমান, কারখানার কোনও কেমিক্যাল জাতীয় কিছু থেকেই এরা প্রত্যেকে অসুস্থ হয়ে থাকতে পারেন। এদের মধ্যে ২ জনকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। এলাকাবাসীর দাবি ওই প্লাস্টিক কারখানায় যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তার থেকেও এরা অসুস্থ হতে পারেন। কারখানা মালিককে আলোচনার জন্য ডাকা হয়েছে। অর্থাভাবে এদের চিকিৎসার যাতে না কোনও অসুবিধা হয় তারজন্য গ্রামের মানুষ সকলের কাছ থেকে অর্থ সংগ্রহ করে প্রাথমিকভাবে এদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।
Related Articles
আর্থিক তছরুপের ভিত্তিহীন অভিযোগ ! নিশীথের বিরুদ্ধে মানহানির মামলার হুমকি উদয়নের।
কোচবিহার , ১৮ মার্চ:- আর্থিক তছরুপের ভিত্তিহীন অভিযোগ করেছেন বলে জানিয়ে দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিলেন প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ। ওই ঘটনাকে কেন্দ্র করে দিনহাটার রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্যোসাল মিডিয়ায় অনেকেই বক্তব্য দেওয়ার সময় রাজনৈতিক নেতাদের অনেক বেশী সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়ে চলেছেন। ঘটনার […]
কংগ্রেসে জিতে তৃণমূলে যোগ দিলেন বাগনানের জয়ী মহিলা প্রার্থী।
হাওড়া, ১৪ জুলাই:- পঞ্চায়েত ভোটে কংগ্রেসের টিকিটে জিতে এসে তৃণমূলে যোগ দিলেন বাগনানের জয়ী এক মহিলা প্রার্থী। হাওড়ার বাগনান-১ ব্লকের হাটুরিয়া-১ গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে। হাটুরিয়া-১ পঞ্চায়েতের বিজয়ী কংগ্রেস প্রার্থী হাসিনা বিবির হাতে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দলের পতাকা তুলে দেন হাওড়া জেলা (গ্রামীণ) তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক রাজা সেন। তিনি বলেন, নির্বাচনের […]
ফুটব্রীজ ও আন্ডারপাস করার দাবিতে সিঙ্গুরে মিছিল গ্ৰামবাসীদের।
হুগলি, ২৬ নভেম্বর:- ফুটব্রীজ ও আন্ডারপাসা করার দাবী নিয়ে গন আন্দোলন। অবিলম্বে রেল ফুটব্রীজ ও আন্ডারপাসা করার দাবী নিয়ে গন আন্দোলন হুগলি জেলার সিঙ্গুরের কামারকুন্ডুতে। জানা গেছে কামারকুন্ডু রেলের ফ্লাইওভার তৈরি হয়েছে। গ্রামবাসীদের দাবী নিচে দিয়ে সাবওয়ে ও ফুটব্রীজ তৈরি না করে ফ্লাইওভার চালু করা যাবে না। নিচের রাস্তাটি নাকি রেল বন্ধ করে দিতে চাইছে। […]








