খড়দহ, ৩০ নভেম্বর:- প্রয়াত হলেন খড়দহ পুরসভার প্রাক্তন পৌরপ্রধান ও বর্তমান পৌরপ্রশাসক মন্ডলীর সদস্য তাপস পাল। ১৯৯৫ সাল থেকে খড়দহ পৌরসভার পৌরপিতা হিসাবে তিনি রাজনৈতিক জীবনে কাজ করে ছিলেন। এরপর ২০১০ সাল থেকে দুবারের জন্য পৌরপ্রধান হিসাবে খড়দহ পুরসভার দায়িত্ব সামলেছেন। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিকেও তাপল পালের অপরিসীম ভূমিকা পালন করেছেন। শুধুমাত্র রাজনৈতিক নয় অরাজনৈতিক নানা সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনকে সহযোগিতা করেছেন তিনি। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ তার প্রয়াণের পরই খড়দহের বেসরকারি হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করেন তাপস পালের অনুরাগী মানুষেরা। উপস্থিত হন রাজনৈতিক ও অরাজনৈতিক মহলের বহু মানুষেরা। তার প্রয়াণে খড়দহের রাজনৈতিক ও অরাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Related Articles
প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে মহিলা পোলিং এজেন্টের করা অভিযোগের পাল্টা অভিযোগ দায়ের কমিশনের।
কলকাতা, ২০ মে:- হাওড়ার বালি বিধানসভার লিলুয়ায় একটি বুথে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে মহিলা পোলিং এজেন্টের করা যৌন হেনস্থার অভিযোগের পাল্টা অভিযোগ দায়ের করল নির্বাচন কমিশন। গতকাল ওই মহিলা এজেন্টের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু বিষয়টি নিয়ে অনুসন্ধানের পর কমিশন অভিযুক্ত প্প্রিসাইডিং অফিসারের পাশেই দাঁড়িয়েছে। অভিযোগকারীনের বিরুদ্ধে প্রিসাইডিং অফিসারের বক্তব্য অনুযায়ী থানায় […]
কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করে কংগ্রেস ও বাম দলের পক্ষ থেকে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।
কলকাতা , ২ নভেম্বর:- কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করে প্রস্তাব গ্রহণ ও রজ্যের কৃষিজীবী সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আইন প্রণয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট বিল পাস করার জন্য অবিলম্বে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে বিরোধী কংগ্রেস ও বাম পরিষদীয় দলের পক্ষ থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে আবার চিঠি দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম […]
ইয়াস বিপর্যয় সাড়ে একুশ হাজার কোটি টাকার ক্ষয়-ক্ষতির হিসাব নিয়ে নবান্ন ছাড়ল কেন্দ্রীয় দল
কলকাতা, ৯ জুন:- ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি পরিদর্শনে রাজ্যে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রায় ২০ হাজার কোটি টাকার সম্পদহানির হিসাব তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি দেখতে রাজ্য সফরে আসা কেন্দ্রের পাঠানো আন্তঃমন্ত্রক প্রতিনিধিদের হাতে একুশ হাজার পাঁচশ কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসাব কেন্দ্রীয় প্রতিনিধিদের হাতে তুলে দিল নবান্ন। গত তিন দিন ধরে ইয়াস […]







