সুদীপ দাস, ২ জুলাই:- গত ২৮শে জুন রাতে পান্ডুয়ায় ট্রাক দাঁড় করিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় শ্রীরামপুর থেকে গ্রেফতার তিন। ধৃতদের শুক্রবার চুঁচুড়া আদালতে তোলা হলে মহামান্য আদালত তিনজনকেই ২৮ দিনের জেলা হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর গত মাসের ২৮ তারিখ রাতে পান্ডুয়ায় জিটি রোডের উপর একটি ট্রাক দাঁড় করিয়ে গাড়ির চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ৭৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে পালায়। ঐদিন রাতেই এবিষয়ে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্তে নেমেই পান্ডুয়ার সাব ইন্সপেক্টর কৌশিক দত্তের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয় শ্রীরামপুরে। শ্রীরামপুরের গভঃ কলোনী থেকে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত অমিত সরকার, শুভ বিশ্বাস ও সুরজিৎ সাহাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃত তিনজনকেই চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক সকলকেই ২৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Related Articles
প্রধান ও সহকারী প্রধান শিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরাতে নির্দেশ শিক্ষা দপ্তরের।
কলকাতা, ১৫ অক্টোবর:- রাজ্যের সরকারি স্কুলগুলির প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরাতে এবার নির্দেশ দিল শিক্ষা দফতর। দফতরের তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। চলতি বছরের ২ মে স্কুল শিক্ষা দফতরের এক অধিকর্তার জারি করা এক নির্দেশিকার ভিত্তিতেই এই অতিরিক্ত বেতন ফেরাতে বলা হয়েছে। এই নির্দেশিকায় লেখা রয়েছে যে, মাধ্যমিক […]
স্নান করতে নেমে জলে তলিয়ে যান শিক্ষাকর্মী। দেহ উদ্ধারে দেরি। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ।
হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল মধ্যবয়স্ক এক ব্যক্তির। তিনি হাওড়ার নিশ্চিন্দা এলাকার বাসিন্দা। একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন তিনি। শনিবার সকালে পুকুরে স্নান করতে নেমে তিনি জলে তলিয়ে যান। এরপর পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হলেও তার দেহ প্রথমে উদ্ধার করা যায়নি। পরে দীর্ঘক্ষণ পর ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের লোকজন […]
শিলিগুড়ি থেকে পরিষ্কার দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা
শিলিগুড়ি , ৩১ অক্টোবর:- শনিবার সকাল থেকেই শিলিগুড়ি থেকে পরিষ্কার ঝকঝকে ভাবে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা অপরূপ সৌন্দর্য। তবে গত কয়েক বছর ধরে শহর শিলিগুড়ির জুড়ে তীব্র যানজট এবং দূষণের ফলে শহরবাসীরা সেই কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে রূপ থেকে বঞ্চিত হচ্ছিল। তবে গত দুদিন ধরেই শিলিগুড়ি থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যকে। আর এই ছবি দেখে অনেকেই লোভ […]










