হাওড়া, ৩০ জুন:- হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের খিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবনারায়ণচক গ্রামে উদ্ধার হলো পুরাতন আমলের লোহার তৈরী সিন্দুক। স্থানীয় বিধায়ক সমীর কুমার পাঁজা ও বিডিও প্রবীর কুমার শিটের উদ্যোগে এটি উদ্ধারের পর থানায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও এটি খোলার চেষ্টা করেও পারা যায়নি। মাটির বাড়ির ভেঙে পড়া অংশের নিচে ওই সিন্দুক ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর জানাজানি হতেই প্রশাসনের আধিকারিকরা ছুটে আসেন ঘটনাস্থলে। ইতিমধ্যেই গোটা বিষয়টি হাওড়ার জেলাশাসককে জানানো হয়েছে। যে বাড়ি থেকে এটি পাওয়া গেছে সেই পরিবারের লোকেদের দাবি সিন্দুকটি আগে বাপ ঠাকুরদার আমলে ব্যবহার হত। এরমধ্যে বাড়ির জমির দলিলপত্র থাকত। পরে কর্মসূত্রে পরিবারের সদস্যরা মেদিনীপুরে চলে আসেন। এই বাড়ি ব্যবহার না হওয়ায় ভগ্নদশা হয়ে যায়। এই সিন্দুক মাটির নিচ থেকে উদ্ধার হয়নি। এটি বাড়ির মধ্যে ছিল। কিন্তু ভুল খবর রটে যায়। পুলিশ এসে সিন্দুক থানায় নিয়ে চলে যায়। এর ভিতরে বাড়ির জমির দলিলপত্র ছাড়া কিছু নেই।
Related Articles
শেওড়াফুলিতে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক ব্যক্তি।
হুগলি, ২৮ নভেম্বর:- শেওড়াফুলি বুড়ি গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিযে গেল এক ব্যাক্তি। পুলিশ সূত্রে খবর মৃত ব্যাক্তির নাম রাম পারভেজ সাহানি (৪২)। বাড়ি বিহারের সশস্তিপুর জেলায় বাড়ি। শেওড়াফুলি পাইকারি বাজারে মুটিয়ার কাজ করত। ছট পূজোয় বাড়ি গিয়ে ছিল। আজ ভোরে বাড়ি ফিরেছে। সকালে বাজারে নিজের কাজকর্ম সেরে স্নান করতে আসে গঙ্গার ঘাটে। তার […]
মূক ও বধির শিশু প্রতি চিকিৎসায় কুড়ি লক্ষ টাকা দেবে রাজ্য সরকার।
কলকাতা, ৪ মার্চ:- এবার থেকে মূক ও বধির শিশু প্রতি চিকিৎসায় ২০ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। উপযুক্ত চিকিৎসার মাধ্যমে তাদের শ্রবণ ও বাকশক্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করার পাশাপাশি যেসব শিশু কথা বলতে পারেনা তাঁরা বিনামূল্যে ককলিয়া যন্ত্র দেয়া হবে বলে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। তিনি জানান এই খাতে কেন্দ্রীয় সরকারি বরাদ্দ […]
পঞ্চায়েত অফিসে ঢুকে হামলা, মহিলা প্রধান-সহ আক্রান্ত অন্যান্যরা, উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ৭ মার্চ:- বর্তমান অর্থবছরের অ্যাকশন প্ল্যান নিয়ে কাজ চলার সময় পঞ্চায়েত অফিসে ঢুকে হামলার অভিযোগ। মহিলা পঞ্চায়েত প্রধান-সহ আক্রান্ত অন্যান্যরা। উত্তেজনা জগৎবল্লভপুরে। ঘটনায় অভিযোগের তীর পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে। জগৎবল্লভপুর ব্লকের পাতিহাল গ্রাম পঞ্চায়েতে এই ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ বর্তমান অর্থবছরের অ্যাকশন প্ল্যান পোর্টালে আপলোড করার কাজ চলাকালীন বুধবার রাতে ওই হামলা হয়। […]









