হাওড়া, ৩০ জুন:- করোনার তৃতীয় ঢেউ আটকাতে সব পরিস্থিতির কথা মাথায় রেখে এবার হাওড়া সিটি পুলিশ এলাকায় থানাভিত্তিক সপ্তাহে একদিন করে বাজার বন্ধের সিদ্ধান্ত নিল হাওড়া পুরসভা। করোনা সংক্রমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। প্রতিদিন দুটি করে হাওড়া সিটি পুলিশ থানা এলাকায় বন্ধ থাকবে সব বাজার। তবে ছাড় দেওয়া হয়েছে দুধ ও ওষুধের দোকানকে। বুধবার বিকেলে হাওড়া পুরসভার পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন মন্ত্রী অরূপ রায় একথা জানান। অরূপ রায় জানান, রবিবার চ্যাটার্জি হাট এবং বেলুড়, সোমবার নিশ্চিন্দা, শিবপুর এবং সাঁকরাইল, মঙ্গলবার হাওড়া এবং সাঁতরাগাছি, বুধবার গোলাবাড়ি এবং জগাছা, বৃহস্পতিবার বালি, দাশনগর এবং ডোমজুড়, শুক্রবার মালিপাঁচঘড়া এবং বি.গার্ডেন, শনিবার ব্যাঁটরা এবং লিলুয়া থানা এলাকার সব বাজার বন্ধ থাকবে।
Related Articles
শিবরাত্রির পুণ্য দিনে প্রচার শুরু করলেন বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়।
হাওড়া, ১১ মার্চ:- শিবরাত্রির পুণ্য দিনে বালির কল্যাণেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়। নন্দীগ্রামে মাননীয়া মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে বিরোধীরা যেভাবে কটাক্ষ করছে তার তীব্র প্রতিবাদ জানান তিনি। একজন চিকিৎসক হিসেবে তিনি বলেন মুখ্যমন্ত্রীর পায়ের আঘাতের যন্ত্রণা কতটা যে মারাত্মক হতে পারে তিনি তা ভেবেই আমি […]
অনেকটাই নিয়ন্ত্রণে কোভিড, বুধবার ২৩ ফেব্রুয়ারী থেকে ফের খুলছে বেলুড় মঠ।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- কোভিড পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে আসায় আগামী আগামী ২৩শে ফেব্রুয়ারি বুধবার থেকে সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠের দরজা। প্রায় দেড় মাস পরে আবার খুলতে চলেছে বেলুড় মঠ। গত ২৬ ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথি পালনের পর ২৭ তারিখ থেকে ক্রমবর্ধমান কোভিডের প্রকোপ এবং বেলুড় মঠে প্রচুর জনসমাগম লক্ষ্য […]
পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে হাওড়া থানা ঘেরাও বিজেপি মহিলা মোর্চার।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- হাওড়া হাসপাতালের ঘটনায় হাওড়ার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এদিন বিকেলে হাওড়া থানা ঘেরাও কর্মসূচি নেয় বিজেপির মহিলা মোর্চা। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদরের সভাপতি রামপ্রসাদ ভট্টাচার্য, হাওড়া জেলা সদর […]








