হাওড়া, ৩০ জুন:- হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের খিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবনারায়ণচক গ্রামে উদ্ধার হলো পুরাতন আমলের লোহার তৈরী সিন্দুক। স্থানীয় বিধায়ক সমীর কুমার পাঁজা ও বিডিও প্রবীর কুমার শিটের উদ্যোগে এটি উদ্ধারের পর থানায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও এটি খোলার চেষ্টা করেও পারা যায়নি। মাটির বাড়ির ভেঙে পড়া অংশের নিচে ওই সিন্দুক ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর জানাজানি হতেই প্রশাসনের আধিকারিকরা ছুটে আসেন ঘটনাস্থলে। ইতিমধ্যেই গোটা বিষয়টি হাওড়ার জেলাশাসককে জানানো হয়েছে। যে বাড়ি থেকে এটি পাওয়া গেছে সেই পরিবারের লোকেদের দাবি সিন্দুকটি আগে বাপ ঠাকুরদার আমলে ব্যবহার হত। এরমধ্যে বাড়ির জমির দলিলপত্র থাকত। পরে কর্মসূত্রে পরিবারের সদস্যরা মেদিনীপুরে চলে আসেন। এই বাড়ি ব্যবহার না হওয়ায় ভগ্নদশা হয়ে যায়। এই সিন্দুক মাটির নিচ থেকে উদ্ধার হয়নি। এটি বাড়ির মধ্যে ছিল। কিন্তু ভুল খবর রটে যায়। পুলিশ এসে সিন্দুক থানায় নিয়ে চলে যায়। এর ভিতরে বাড়ির জমির দলিলপত্র ছাড়া কিছু নেই।
Related Articles
নদী ভাঙ্গন মোকাবিলায় কেন্দ্রের হস্তক্ষেপের দাবিতে সবাইকে একজোট হওয়ার অনুরোধ মন্ত্রীর।
কলকাতা , ১৪ ডিসেম্বর:- রাজ্যের নদী ভাঙন সমস্যার মোকাবিলায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে দিল্লিতে একযোগে দরবার করতে যাওয়ার অনুরোধ জানিয়ে এবার রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন।বিধানসভার গত অধিবেশনে এই মর্মে একটি প্রস্তাব সর্ব সম্মতি ক্রমে গৃহীত হয়েছিল।বিরোধী দলনেতার সঙ্গে পরিষদীয় মন্ত্রীর ফোনে এক প্রস্থ কথাও হয়েছিল।তবে বিরোধী দলনেতা পরে জানান […]
পাঁচলায় মর্মান্তিক ঘটনা , মেয়েকে স্কুলে ভর্তি করাতে এসে লরির চাকার পিষ্ট মা।
হাওড়া, ২১ ডিসেম্বর:- হাওড়ার পাঁচলায় মর্মান্তিক ঘটনা। মেয়েকে স্কুলে ভর্তি করাতে এসে লরির চাকার পিষ্ট মা। মেয়েকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ট হলেন মা। মঙ্গলবার ঘটনাটি ঘটে হাওড়ার পাঁচলা থানা এলাকার জুজারসাহা উত্তরপাড়া ধুলোগোড় ফটিকগাছি রাজ্য সড়কে। এদিন দুপুর ১২ নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাঁচলা […]
ভোগান্তি অব্যাহত। ট্রেন চলাচলেও প্রভাব।
হাওড়া, ২১ সেপ্টেম্বর:- দফায় দফায় প্রবল বর্ষণের জেরে জলমগ্ন হাওড়া টিকিয়াপাড়া কারশেড। ব্যাহত ট্রেন চলাচল। অতিরিক্ত বৃষ্টির ফলে টিকিয়াপাড়া কারশেড সংলগ্ন এলাকায় জল জমে যাওয়ায় রেল লাইনে জল জমে যায়। ফলে লোকাল, মেল এবং এক্সপ্রেস ট্রেন নির্ধারিত গতির কম গতিতে যাতায়াত করছে। পূর্ব রেল সূত্রে খবর, এখনও পর্যন্ত হাওড়া মালদা স্পেশাল ট্রেনটিকে নির্ধারিত সময়ের দেরিতে […]









