হাওড়া, ২৫ জুন:- গৃহকর্ত্রীকে বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল হাওড়ার ব্যাঁটরায়। শুক্রবার বিকেলে ওই ঘটনা ঘটে। গৃহকর্তা এবং তাঁদের ছেলে বাড়িতে ছিলেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘরের মধ্যে আচমকা ঢুকে পড়ে দুষ্কৃতিরা। এরপর গৃহকর্ত্রীকে পিছমোড়া করে ঘরের মধ্যে বেঁধে রেখে অবাধে লুঠপাট চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। এদিন বিকেলে হাওড়ার ব্যাঁটরায় হৃদয় ব্যানার্জি লেনের গয়লাপাড়ায় গৃহকর্ত্রীকে বেঁধে রেখে ওই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে ব্যাটরা থানার পুলিশ। গৃহকর্ত্রীর গলায় ধারাল অস্ত্র ধরে গা থেকে সোনার গয়না লুট করা হয়। আলমারি ভেঙেও লুঠপাট চলে। বেশ কিছু নগদ টাকা নিয়েও চম্পট দেয় দুষ্কৃতীরা।
Related Articles
এয়ার হোস্টেস তরুণীর দুর্ঘটনায় মৃত্যু। বেলুড়ে শোকের ছায়া।
হাওড়া , ১৬ ডিসেম্বর:- পথ দুর্ঘটনায় মৃত্যু হল বেলুড়ের বাসিন্দা এক এয়ার হোস্টেসের। মৃতা তরুণীর নাম ঋত্বিকা মজুমদার ( ২০ )। মঙ্গলবার রাতে কলকাতা থেকে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। স্কুটি চালাচ্ছিলেন তারই বন্ধু। দ্বিতীয় হুগলি সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি থেকে ছিটকে পড়ে যান দুজনে। পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে ঋত্বিকাকে। দুজনকেই […]
২৪ ঘন্টায় আরো ২৭১ জন নোভেল করোনা ভাইরাসে ভাইরাস আক্রান্ত হয়েছেন।
কলকাতা , ১ মে:- রাজ্যে বিগত ২৪ ঘন্টায় আরো ২৭১ জন নোভেল করোনা ভাইরাসে ভাইরাস আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা হল ৫৫০১ । এই সময় রাজ্যে আরও 8 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। এই নিয়ে রাজ্যে মোট করো না আক্রান্তের মৃত্যুর সংখ্যা বেড়ে হল ২৫৩। গত […]
করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু। দেহ রাত থেকে বাড়িতেই পড়ে রইল টানা কয়েক ঘন্টা।
হাওড়া , ১১ জুলাই:- করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর পর রাত থেকে দুপুর পর্যন্ত প্রায় দীর্ঘ কয়েক ঘন্টা বাড়িতেই পড়ে রইল মৃতদেহ। এলাকার বিধায়কের উদ্যোগে অবশেষে দুপুর পৌনে তিনটে নাগাদ বাড়ি থেকে দেহ নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা। হাওড়ার শিবপুর থানা এলাকার হালদার পাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মৃত ব্যক্তি কিডনির সমস্যাতেও ভুগছিলেন। কয়েকদিন আগে করোনার […]






