হাওড়া, ২৫ জুন:- গৃহকর্ত্রীকে বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল হাওড়ার ব্যাঁটরায়। শুক্রবার বিকেলে ওই ঘটনা ঘটে। গৃহকর্তা এবং তাঁদের ছেলে বাড়িতে ছিলেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘরের মধ্যে আচমকা ঢুকে পড়ে দুষ্কৃতিরা। এরপর গৃহকর্ত্রীকে পিছমোড়া করে ঘরের মধ্যে বেঁধে রেখে অবাধে লুঠপাট চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। এদিন বিকেলে হাওড়ার ব্যাঁটরায় হৃদয় ব্যানার্জি লেনের গয়লাপাড়ায় গৃহকর্ত্রীকে বেঁধে রেখে ওই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে ব্যাটরা থানার পুলিশ। গৃহকর্ত্রীর গলায় ধারাল অস্ত্র ধরে গা থেকে সোনার গয়না লুট করা হয়। আলমারি ভেঙেও লুঠপাট চলে। বেশ কিছু নগদ টাকা নিয়েও চম্পট দেয় দুষ্কৃতীরা।
Related Articles
মোহনবাগানে খেলি তো , খিদিরপুরে যাবনা। হাওড়ায় বললেন প্রসূন।
হাওড়া , ২৮ জানুয়ারি:- “যার ইচ্ছে বিজেপিতে চলে যাক, যার ইচ্ছে বিজেপিতে জয়েন করুক। আমি মোহনবাগানে খেলি তো, খিদিরপুরে যাবনা। তৃণমূল কংগ্রেসই জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই আগামী মে মাসে মুখ্যমন্ত্রী হবেন। কাজের নিরিখে প্রত্যেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রাখছেন। যারা দল থেকে চলে গেছেন তাদের জন্য মানুষ বিরক্ত হয়ে গেছেন। যে যায় যাবে। এটা গণতান্ত্রিক দেশ। […]
বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুতে রণক্ষেত্র চাকদহ , বাসে আগুন লাগলো উত্তেজিত জনতা।
নদীয়া,২৪ ডিসেম্বর:- ৩৪ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গতির বাসের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র নদীয়ার চাকদহ। উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দিল বাসে,ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন।সূত্রের খবর,মঙ্গলবার সকালে নদীয়ার চাকদহ থানার উত্তর পাঁচপতায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বাসের ধাক্কায় আতাব মন্ডল নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়। […]
শ্রীরামপুর লোকসভায় সিপিআইএম প্রার্থী দীপ্সিতার সঙ্গে প্রচারে সুজন।
হুগলি, ১৫ এপ্রিল:- হুগলি জেলার শ্রীরামপুর লোকসভার সিপিআইএমের প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে, প্রচারে নামলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। নবগ্রমের পাঠচক্র থেকে দীপ্সিতার সমর্থনে প্রচার মিছিল শুরু হয়। প্রায় দুই শতকের বেশি কর্মী সমর্থকদের নিয়ে নবগ্রামের বিভিন্ন রাস্তা ধরে প্রায় ৩ কিমি রাস্তা ধরে চলে মিছিল। হুড খোল টোটোতে দীপ্সিতার সঙ্গে সুজন চক্রবর্তী […]







