আরামবাগ, ২৫ জুন:- ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ারের এম.পি জন বার্লা ও বিষ্ণুপুরের এম.পি সৌমিত্র খাঁ এর উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে তৃনমুল আইনি পদক্ষেপের জন্য থানায় দ্বারস্থ হলো আরামবাগ তৃনমুল ছাত্র পরিষদ। বাংলা ভাগ করার চক্রান্ত করছে বিজেপি এই দুই এমপি। এই জন্য এদিন হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সম্বুদ্ধ দত্তর নির্দেশে আরামবাগ থানায় অভিযোগ দায়ে করে আরামবাগ তৃনমুল ছাত্র পরিষদ। উপস্থিত ছিলেন আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ টিংকু, আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদের কার্যকারী সভাপতি পার্থ প্রতিম দে, আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদ সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর ভিকি মণ্ডল ছাড়াও অন্যান্য ছাত্র নেতারা। জানা গিয়েছে, বাংলা ভেঙে রাজ্য তৈরি করার পক্ষে নাকি মন্তব্য করে ছিলেন এই দুই বিজেপি এমপি। তারপরই রাজ্য জুড়ে বির্তকের সৃষ্টি হয়। শাসকদল তৃনমুল এর তীব্র প্রতিবাদ করে। বাংলা ভাগের প্রতিবাদে এদিন তৃনমুল ছাত্র পরিষদ আইনি পদক্ষেপ গ্রহণ করে। তারা আরামবাগ থানায় একটা অভিযোগ দায়ের করে।
Related Articles
ডেঙ্গি নিয়ে বিশেষ ব্যবস্থা চাঁপদানি পৌরসভার।
হুগলি, ২২ নভেম্বর:- চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র ডেঙ্গু নিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন।এমনিতে প্রতিদিন ওয়ার্ড গুলিতে রাস্তা,নর্দমা, পুকুর পরিষ্কার করা হচ্ছে। তার পাশাপাশি ১৪ নং ওয়ার্ড এ বেশ কিছু ক্যামেরা বসানো হয়েছে। কারণ নাগরিকেরা যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলছে কিনা সেটা দেখার জন্য এই উদ্যোগ নিয়েছেন পৌরপ্রধান।তিনি জানতে পেরেছেন কেউ কেউ নির্দিষ্ট জায়গায় আবর্জনা […]
সকালেই বন্দুকের গুলির শব্দে কেঁপে উঠল মল্লভূম বিষ্ণুপুর।
বাঁকুড়া , ১ আগস্ট:- মন্দির নগরী বিষ্ণুপুর ঐতিহ্যময়ী বিষ্ণুপুর । মন্দিরের গায়ে আঁকা আছে বিষ্ণুপুরের ঐতিহ্য । মন্দির নগরী বিষ্ণুপুর মল্ল রাজাদের রাজধানী হিসেবে বিখ্যাত গোটা বিশ্ব জুড়ে । বিষ্ণুপুর সকালেই কেঁপে ওঠে গুলির আওয়াজে । ঘটনাটি ঘটে বিষ্ণুপুরের রাজদরবার এলাকার ঘটনা । রাজ পরিবারের সদস্যের মৃত্যুর খবরে জেরে সারা বিষ্ণুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । […]
এবার ডেঙ্গুর বলি হাওড়ার যুবক, হেলদোল নেই পুরনিগমের।
হাওড়া, ৩১ অক্টোবর:- নীতু সিংয়ের পর অতীশ সিং। মাত্র ৫ দিনের ব্যবধানে ডেঙ্গুতে ফের মৃত্যুর ঘটনা ঘটলো হাওড়ায়। গোলাবাড়ি থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে গত বৃহস্পতিবার মৃত্যু হয় নীতুর। এবার ঘটনা ২৯নং ওয়ার্ডের রামেশ্বর মালিয়া লেনে। অতীশ কুমার সিং (২৭) জ্বর নিয়ে ভর্তি ছিলেন হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা […]










