হাওড়া, ২৫ জুন:- রানিহাটি আমতা রোডের পাঁচলা গাববেরিয়া ছোট পোলে পথদুর্ঘটনায় মৃত ২, জানা যায় একটি টোটো চালক সহ আরো ৫ জন যাত্রী নিয়ে ধুনকি হয়ে গাববেরিয়া ছোটপোলে রানিহাটি আমতা রোডে ওঠার মুখে পিছন থেকে আমতার দিক থেকে ছুটে আসা একটি মালবাহী গাড়ি ধাক্কা মারে। আহতদের গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে পাঁচলা থানার পুলিশ। সূত্রে জানা যায় ঘাতক গাড়িটিকে আটক করেছে পলাতক চালক।
Related Articles
বরানগর ও ভগবানগোলার বিধায়কদের শপথের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে চিঠি রাজ্যপালের।
কলকাতা, ২২ জুলাই:- বরানগর ও ভগবানগোলার বিধায়কদের শপথ গ্রহণের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোস ওই দুই বিধায়ককে আজ চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি জানিয়েছেন, বিধায়কের শপথগ্রহণের বিষয়ে রাজ্যপালের নির্দেশ পালন না করা, সংসদীয় পদ্ধতি এবং সাংবিধানিক প্রক্রিয়ার পরিপন্থী। রাজ্যপালকে এড়িয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষের শপথবাক্য পাঠ করানোর অধিকার নেই। এক্ষেত্রে কে তাঁদের শপথবাক্য […]
বাড়ি যেতে পথ ভুলেছিলেন বৃদ্ধ, বাড়ি পৌঁছে দিলেন পুলিশ কর্মি সুকুমার।
হুগলি, ৬ আগস্ট:- ধনিয়াখালির দাওড়া রাউৎপুরের বাসিন্দা শ্যামাপদ পাল(৬৫)। বৃদ্ধের ছেলে ধনঞ্জয় পশ্চিমবঙ্গ পুলিশ কর্মি। বর্তমানে হাওড়ার সিটি পুলিশের অধীনে ট্রাফিক পুলিশের এ এস আই পদে কর্মরত। চুঁচুড়ার স্টেশন সংলগ্ন ময়নাডাঙা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন তিনি। বৃদ্ধ ছেলের বাড়ি যাবেন বলে ধনিয়াখালি থেকে বাস ধরে চুঁচুড়ায় আসেন গতকাল রাতে। চুঁচুড়ার বাসস্ট্যান্ড এ বাস থেকে […]
আবহাওয়ার পূর্বাভাসকে মাথায় রেখে জরুরি বৈঠক নবান্নে।
কলকাতা, ১৬ এপ্রিল:- ভোটের উত্তাপ ছাপিয়ে মাতা তুলছে তাপমাত্রার পারদ। আগামী কয়েককদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মতো পরিস্থিতির আশঙ্কার কতা জানিয়েছে আবহাওয়া দফতর।এই পূর্বাভাসকে মাথায় রেখে রাজ্য সরকার সব রকম আগাম সর্তকতা মূলক ব্যবস্থা নিচ্ছে। জল সংকট মোকাবিলা সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা মঙ্গলবার নবান্নে সব জেলাশাসক ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে […]











