হুগলি, ২৫ জুন:- গোপনসুত্রে খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ বিহার থেকে দুইজন কে গ্রেফতার করেছে। ধৃতদের চন্দননগর মহকুমা আদালতে তোলা হবে। ধৃতরা হল মহম্মদ ইরশাদ আলম, বাড়ি সিঙ্গুর থানার জয়মোল্লা গ্রামে। অপর অভিযুক্ত ইনজেমামুল হক, বাড়ি বিহারের বৈশালী জেলায়। উল্লেখ্য, গত ১৮ ই জুন বিকালে সিঙ্গুর থানার সিংহেভেঁড়ি এলাকায় ছিনতাই এ বাঁধা দেওয়ায় গুলি করে খুন করেছিল মনোজ মন্ডল নামে এক ব্যাক্তিকে।
Related Articles
আবেগে ভাঁটা ! লকডাউনে অনলাইনেই মোহনবাগান দিবসের বিভিন্ন অনুষ্ঠান।
স্পোর্টস ডেস্ক , ২৮ জুলাই:- বুধবার ২৯ জুলাই। আর ২৯ জুলাই মানেই বাঙালির গর্বের দিন। আবেগের দিন। মোহনবাগান দিবস। আর এবার শতাব্দী প্রাচীন ক্লাব নয়া মোড়কে, নয়া আঙ্গিকে। এটিকে-মোহনবাগান। ফলে এবারের মোহনবাগান দিবসের উৎসব আলাদা মাত্রা পেতেই পারত। আড়ম্বর আয়োজন আরও জমকালো হতো নিঃসন্দেহ। কিন্তু সে সব কোথায় কী! করোনার করাল গ্রাসে কাঁপছে গোটা দেশ। […]
করোনাকে রুখতে বাজার বন্ধের নির্দেশ বিধায়কের।
সুদীপ দাস, ২৩ জুলাই:- সকালে নিজেই জমায়েত করে পেগাসাসের বিরুদ্ধে সরব, কিছুক্ষন পর সেই জমায়েতকে সঙ্গী করেই করোনার প্রভাব রুখতে বাজার বন্ধের নির্দেশ বিধায়কের। শুক্রবার করোনাকে ঠেকাতে আখেরে করোনা বিধি লঙ্ঘনের ছবিই উঠে এলো চুঁচুড়ায়। সৌজন্যে খোদ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পূর্বঘোষনা অনুযায়ী শুক্রবার সকাল ৯টা নাগাদ পেগাসাসের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসুচি আয়োজিত হয় চুঁচুড়া ঘড়ির […]
হাওড়ার যুবকের মৃত্যু ডেঙ্গুতেই, জানালেন হাওড়ার পুর প্রশাসকমন্ডলীর প্রধান।
হাওড়া, ২০ আগস্ট:- হাওড়া পুর এলাকায় জ্বরের উপসর্গ নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে সংক্রমণের কারণেই। তাঁর প্লেটলেট মাত্রাতিরিক্ত হারে কমে গিয়েছিল। এর সঙ্গে তাঁর নিউরোলজিকাল সমস্যাও ছিল। শনিবার সকালে হাওড়ায় ৪৯ নম্বর ওয়ার্ডের আক্রান্ত এলাকায় যান হাওড়ার পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। ডেঙ্গুতে মৃত মিলন রীতের (২২) পরিবার সহ এলাকার মানুষের সঙ্গে […]









