হাওড়া, ২১ জুন:- হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়া এলাকায় দুইপক্ষের সংঘর্ষে জখম হলেন বেশ কয়েকজন। রবিবার রাতে ওই ঘটনা ঘটে। জানা গেছে, এলাকায় একটি ফিস্ট করাকে কেন্দ্র করে ওই গন্ডগোলের সূত্রপাত। ফিস্টের খাবার না দেওয়া নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে দুইপক্ষ। এরপর পাড়ার মধ্যেই চলে বোমাবাজি। ইটবৃষ্টি শুরু হয়। মুহুর্তের মধ্যে এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইটের আঘাতে কয়েকজন আহত হন। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকলেও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও এলাকা থমথমে। স্থানীয় ক্লাবের উদ্যোগে এই ফিস্টের আয়োজন করা হয় বলে জানা গেছে।
Related Articles
আমেরিকার নিউ জার্সি থেকে হাওড়ায় লকডাউনের জেরে সমস্যায় পড়া বৃদ্ধা মায়ের জন্য সাহায্যের প্রার্থনা মেয়ের।
হাওড়া ,২৯ মার্চ:- সুদূর আমেরিকার নিউ জার্সি থেকে হাওড়া সিটি পুলিশের হোয়াটস অ্যাপে যোগাযোগ করে হাওড়া নিবাসী মায়ের জন্য সাহায্য প্রার্থনা করেছিলেন মেয়ে। সেই আবেদনে সাড়া দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন ট্রাফিক পুলিশের এক কর্তা। এগিয়ে এল পুলিশ। বিশ্বের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত হাওড়ায় লকডাউনে আটকে থাকা মাকে সাহায্যের জন্যে হাওড়া সিটি পুলিশের করোনা সংক্রমণ সংক্রান্ত […]
ফেডেরার-নাদাল ছাড়াই এবারের গ্র্যান্ড স্ল্যাম।
স্পোর্টস ডেস্ক , ৫ আগস্ট:- করোনা ভাইরাসের জন্য উদ্ভুত পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ওপেনের পর আর কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হয়নি । ফলে নাদালেরও আর একটা গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়নি। যুক্তরাষ্ট্র ওপেনে নামলে নাদালের সামনে একটা সুযোগ ছিল । কারণ ফেডেরার আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন । কিন্তু শেষ পর্যন্ত নাদালও নিজের নাম তুলে নিলেন যুক্তরাষ্ট্র ওপেন থেকে […]
অনারম্ভর ভাবেই ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করা হবে , দর্শকহীন রেড রোডে অতিথি সংখ্যা ১০০।
কলকাতা , ১০ আগস্ট:- কোভিড প্রোটোকল মেনেই দেশের ৭৫-তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। অতিমারীর কারণে গত বছরের মতোই এবছরেও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়েই দিনটি পালন করা হবে। দর্শকহীন রেড রোডে অতিথি সংখ্যা থাকবে মাত্র ১০০। যদিও গতবারের তুলনায় এবারের শোভাযাত্রায় ট্যাবলোর সংখ্যা বাড়ছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু, জল স্বপ্ন, খেলা […]







