উঃ২৪পরগনা , ১৪ জুন:- প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা সুনীল সিং-কে তৃণমূলে না নেওয়া নিয়ে প্রতিবাদ ক্রমশ চওড়া হচ্ছে নোয়াপাড়া কেন্দ্রে। একাধারে গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি পঙ্কজের হুঁশিয়ারি, অন্যদিকে গারুলিয়া জুড়ে সুনীল সিং-য়ের বিরোধতায় পোষ্টার। রবিবার রাতে তোলাবাজ ও দাঙ্গাবাজ আখ্যা দিয়ে সুনীল সিংকে দলে না নেওয়ার পোস্টার পড়েছে গারুলিয়ায়। সেই পোস্টারের নীচে লেখা মহিলা তৃণমূল কংগ্রেস। যদিও তার বিরুদ্ধে পোস্টের পড়াকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতা সুনীল সিং। সূত্র বলছে, গেরুয়া ছেড়ে ঘাসফুলে যোগ দিতে চলেছেন সুনীল সিং। তবে সুনীল সিং-কে নিয়ে কাজিয়া শেষপর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন দেখার।
Related Articles
ঘরে ফিরলেন সোনার ছেলে অচিন্ত্য।
হাওড়া, ৯ আগস্ট:- অচিন্ত্য শিউলি বাড়ি ফিরতেই গোটা পাড়ায় ঘরের ছেলেকে ঘিরে উচ্ছ্বাস। সকালে মন্ত্রী অরূপ রায় গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে আসেন। মিষ্টিমুখ করান। পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান। আসেন বিধায়ক গুলশন মল্লিক, কল্যাণ ঘোষ প্রমুখ। হাওড়ার পাঁচলার দেউলপুরের সোনার ছেলে অচিন্ত্য শিউলিকে স্বাগত জানাতে ও বরণ করতে প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগে থেকেই। সোমবার দীর্ঘক্ষণ […]
রায়নার পরিবারে হামলার ঘটনায় গ্রেফতার ৩ ।
স্পোর্টস ডেস্ক , ১৬ সেপ্টেম্বর:- পঞ্জাবের পাঠানকোটে দুষ্কৃতীদের আক্রমণে প্রাণ হারিয়েছেন কাকা। গুরুতর জখম হন কাকিমা। ভাইবোনেরাও মারাত্মক আহত হন। দেশের প্রাক্তন তারকা সুরেশ রায়নার আত্মীয়দের উপরে প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল গত মাসে। সেই নৃশংস কাণ্ড ঘটানো দুষ্কৃতী দলের তিন জনকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমারিন্দর সিংহ সরকারি ভাবে জানিয়ে দিয়েছেন, যারা এই […]
নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পূর্ন করার দাবীতে চুঁচুড়ায় বিক্ষোভে বসলো চাকুরীপ্রার্থীরা।
সুদীপ দাস , ১৮ মার্চ:- প্রাথমিক টেটের কাউন্সেলিং ২৪ ঘন্টার মধ্যে করতে হবে, পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ১৬৫০০জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পূর্ন করার দাবীতে চুঁচুড়ায় হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে অবস্থান বিক্ষোভে বসলো চাকুরীপ্রার্থীরা। বৃহস্পতিবার দুপূর থেকে তাঁরা বিক্ষোভে সামিল হয়। ২০১৪ সালে প্রাথমিক টেটে উত্তীর্ন এইসমস্ত চাকুরীপ্রার্থীরা এর আগেও হুগলী জেলা […]









