কলকাতা , ১২ জুন:- সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন করা মুকুল রায়কে রাজ্য সরকার জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার পুত্র প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সূত্রে এ খবর জানা গেছে। গতকাল তৃণমূল কংগ্রেসে যোগদান এর পরেই মুকুলবাবুর নিরাপত্তায় রাজ্য পুলিশ মোতায়েন করা হয়। যদিও তাঁর নিরাপত্তায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানেরা এখনো পর্যন্ত মোতায়েন রয়েছেন। তবে মুকুলবাবু ইতিমধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখেছেন বলে জানা গেছে।
Related Articles
রিষড়ার পুরো-প্রশাসকই পরিত্রাতা , শ্বশুরবাড়ি থেকে তাড়ানো করোনা আক্রান্ত গৃহবধূর মিললো চিকিৎসা।
হুগলি , ৬ মে:- করোনা আক্রান্ত এক গৃহবধূকে রিষড়া সেবাসদনের সেফ হাউসে ভর্তি করে মানবিকতার নজির গড়ল রিষড়া পুরসভা। বৃহস্পতিবার ডানকুনির এক গৃহবধূ করোনা আক্রান্ত হতেই বধূর শ্বশুড় বাড়ির লোকজনেরা তাকে বাপের বাড়ি গিয়ে থাকার নিদান দেয়। শ্বশুড় বাড়ির চাপে কার্যত বাধ্য হয়েই বধূ শ্রীরামপুরে বাপের বাড়ি চলে আসেন। কিন্তু বাপের বাড়িতে একটা মাত্র ঘর […]
মঙ্গলবার রাজ্যের ৪২ টি আসনের গণনা হবে ৫৫ টি কেন্দ্রে।
কলকাতা, ২ জুন:- সাত দফার সুদীর্ঘ লোকসভা ভোট পর্ব শেষ। যুযুধান সমস্ত রাজনৈতিক শিবিরের প্রার্থীদের ভাগ্য আপাতত ইভিএম বন্দি অবস্থায় স্ট্রংরুমে অন্ধকারে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। যা জনসমক্ষে আসবে আগামী মঙ্গলবার ৪ঠা জুন। দেশজুড়ে অধীর আগ্রহে ওই দিনের অপেক্ষা চলছে। মঙ্গলবার সারা দেশের ৫৪৩ টি লোকসভা আসনের গণনা। এরাজ্যেও ৪২ টি আসনের গণনা হবে […]
ফের তৃণমূলী সুর , নিন্দুকদের মতে ঝোলের লাউ অম্বলের কদু ; উত্তরপাড়ার প্রবীর !
সুদীপ দাস , ৫ জুন:- এই তো সেদিন তৃণমূলের নামে নানাবিধ ক্ষোভ উগরে দিয়েছিলেন উত্তরপাড়ার তৎকালীন বিধায়ক প্রবীর ঘোষাল। শুভেন্দু অধিকারীর হাত ধরে বিশেষ জেট বিমানে দিল্লী পৌঁছেছিলেন প্রবীর ঘোষাল, রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশাখী ডালমিয়ারা। দিল্লীতে গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের হাত থেকে পদ্ম পতাকা গ্রহন করেছিলেন। গেরুয়া শিবিরে নাম লিখিয়ে চটজলদি বিধানসভার টিকিটও পেয়েছিলেন। কিন্তু সারা […]







