কলকাতা , ১০ জুন:- বিশিষ্ট চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবি তাহাদের কথা, বাঘ বাহাদুর, উত্তরা, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ ইত্যাদি। বুদ্ধদেব দাশগুপ্ত স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন অ্যাওয়ার্ড, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বুদ্ধদেব দাশগুপ্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
Related Articles
ভোটদাতাদের ভোটদানে উৎসাহিত করতে কমিশন রাজপথে নামালো সুসজ্জিত ট্রাম।
কলকাতা , ৫ এপ্রিল:- শহরের ভোটদাতাদের সচেতনতা বাড়াতে এবং তাদের ভোটদানে উৎসাহিত করতে নির্বাচন কমিশন দুটি সুসজ্জিত ট্রাম পথে নামিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে এই ট্রাম দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন,যার একটি উত্তর কলকাতা এবং অন্যটি দক্ষিণ কলকাতার বিভিন্ন বিধানসভা এলাকায় ভোটারদের মধ্যে সচেতনতা প্রচার করবে। উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য […]
শেওড়াফুলি স্টেশনে থালা হাতে বিক্ষোভ হকারদের।
হুগলি, ৩ সেপ্টেম্বর:- একদিকে যখন আরজিকর কাণ্ড নিয়ে মিছিল দেখছে গোটা দেশ সেই সময় হুগলির শেওড়াফুলি স্টেশনে খালা হাতে বিক্ষোভ করছেন হকাররা। মুখে তাদের একটাই স্লোগান ‘হয় ভাত দিন নয় কাজ দিন।’ মঙ্গলবার সকালে এমনই দৃশ্য দেখা গেল শেওড়াফুলি স্টেশন চত্বরে। একেবারে রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান হকাররা। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে […]
ভাতা বাড়লো ডব্লিউবিসিএস অফিসারদের।
কলকাতা, ১৬ জুন:- মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত ভাতা বাড়ল ডব্লিউবিসিএস অফিসারদের।এই মর্মে বুধবার নির্দেশিকা জারি হয়েছে। তবে সব ডব্লিউবিসিএস অফিসারদের জন্য এই নির্দেশিকা প্রযোজ্য নয়। শুধুমাত্র ডব্লিউবিসিএস অফিসারদের মধ্য থেকে যাঁরা সাবডিভিশনাল অফিসার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে কর্মরত রয়েছেন তাঁদের জন্যই এই বিশেষ ভাতা কর্জকর হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডব্লিউবিসিএস অফিসারদের নিয়ে আয়োজিত […]








