কলকাতা, ৮ জুন:- ডাকাতির ছক বানচাল করল পুলিশ। দমদম পার্ক অঞ্চলের ডাকাতির জন্য জড়ো হওয়া 3 অভিযুক্তকে গ্রেফতার করলো লেকটাউন থানার পুলিশ। ধৃতরা হল জগাই হালদার, রঞ্জন চক্রবর্তী ও সঞ্জয় হাওলাদার। গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় দমদম পার্ক বাসস্ট্যান্ডের পাশে বেশ কয়েকজন রাতের অন্ধকারে জড়ো হয়েছে। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় সেখানে হানা দেয় পুলিশ। হানা দিয়ে তাদের ধরে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে যে তারা লেকটাউন অঞ্চলের ডাকাতি করার জন্য জড়ো হয়েছিল জিজ্ঞাসাবাদে পুলিশ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে নিশ্চিত হওয়ায় তাদেরকে গ্রেফতার করে।
Related Articles
আরামবাগ মহকুমা হাসপাতালে পালিত হলো বিশ্ব এইডস দিবস।
আরামবাগ, ১ ডিসেম্বর:- ১৯৮৮ সালে প্রথম বিশ্ব এইডস দিবস পালিত হয়। প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে এইডস দিবস। সেই মতো পশ্চিমবঙ্গেও সাধারণ মানুষকে এইডস সম্পর্কে সতর্ক করা এবং সচেতন করার জন্য এই দিনটি বিশ্ব এইডস দিবস হিসাবে পালিত হচ্ছে। এদিন হুগলি জেলার আরামবাগ মহকুমা হাসপাতালে তারকেশ্বরের বিবেকানন্দ […]
শিবপুর বিধানসভা এলাকায় ফের জটু লাহিড়ীর কুশপুতুল দাহ।
হাওড়া , ৮ মার্চ:- ‘মীরজাফর গদ্দার জটু লাহিড়ী নিপাত যাক।’ এই স্লোগান দিয়ে হাওড়ার শিবপুর বিধানসভা এলাকায় ফের জটু লাহিড়ীর কুশপুতুল দাহ করা হলো। জটু লাহিড়ী বিজেপিতে যোগ দিতেই শিবপুর বিধানসভার বিভিন্ন এলাকায় প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূল কর্মীরা। রবিবারের পর এদিনও জটু লাহিড়ীর কুশপুতুল দাহ করেন শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকার তৃণমূল সমর্থকরা। Post Views: […]
চাকরি প্রার্থীদের নবান্নে ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা শিবপুরে।
হাওড়া, ২৮ ডিসেম্বর:- কয়েক দফা দাবিতে রাজ্য সরকারের চতুর্থ শ্রেণির পদের কর্মপ্রার্থীরা বুধবার নবান্নে এক ডেপুটেশন কর্মসূচি নেন। এই নিয়ে পুলিশ তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেধে যায়। পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এদিন শিবপুর কাজিপাড়ায় জমায়েত হন তাঁরা। চতুর্থ শ্রেণির কর্মচারীদের পাশাপাশি রাজ্য সরকারের অন্যান্য বিভাগেরও চাকরিপ্রার্থীরাও এদিন ডেপুটেশন দিতে কাজিপাড়ায় জমায়েত […]








