হুগলি,৪ ফেব্রুয়ারি:- রাস্তায় নির্মীয়মান বাম্পার দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হুগলি- চুঁচুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এর শ্যামসুন্দরপুর। অভিযোগ তৃণমূলীদের হাতে আক্রান্ত হয়ে আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়ে চুঁচুড়া হসপিটালে ভর্তি। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। জানা যায় স্থানীয় মানুষের দেওয়া বাম্পার তৃণমলের বেশ কয়েকজন কর্মী ভাঙার চেষ্টা করছিল, সেইসময় বাধা দেয় বিজেপি কর্মীরা। তার থেকেই প্রথমে বচসা পরে হাতাহাতির পর্যায়ে যায় বিষয়টি।ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ ২ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করলে তারা চুঁচুড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
Related Articles
অনলাইন গেমের আসক্তি ফের প্রান কেড়ে নিল মাত্র একুশ বছরের যুবকের।
গোঘাট, ১২ সেপ্টেম্বর:- আরামবাগের কালীপুর সংলগ্ন গোঘাট থানার অন্তর্গত ধুলেপুর এলাকায় একটি ২১ বছর বয়সী যুবক অনলাইন ফ্রী ফায়ার গেমে আসক্তি হয়ে অকালে প্রান ঝড়ে গেলো।পরিবারের লোকের দাবী অনলাইন গ্রেমের কারণে বাড়িতে কিছুদিন ধরেই অশান্তির সৃষ্টি করেছিল ওই যুবক। এমনকি ওই যুবক বাড়ি থেকে টাকা পয়সাও চাইতেন ওই গেমের কারণে। বাড়ির লোক কিছু দিন ধরে […]
সাতসকালে ঢাকঢোল বাজিয়ে অভিনব প্রচার সারলেন তৃণমূলের যুব প্রার্থী অরিন্দম গুঁইন।
হুগলি , ২৪ মার্চ:- বুধবার সাতসকালে ঢাকঢোল বাজিয়ে অভিনব প্রচার সারলেন তৃণমূলের যুব প্রার্থী অরিন্দম গুঁইন। এদিন অরিন্দম বাবু প্রচার করেন তার বিধান সভা এলাকার বড় বাগানে। প্রার্থী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিষয়গুলি ভোটারদের কাছে তুলে ধরেন। আজকের এই অভিনব প্রচার দেখতে বহু মানুষ রাস্তায় বেরিয়ে প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন। […]
সরকারি প্রকল্পে অসহযোগিতা বিভিন্ন ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে সরকার।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- স্টুডেন্ট- কিষাণ ক্রেডিট কার্ডের মত সরকারি প্রকল্পে সহযোগিতা করছে না একাংশের ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এবার এই সব ব্যাঙ্কের বিরুদ্ধে পদক্ষেপের কথা ভাবছে নবান্ন। এইসব ব্যাঙ্কের কাছ থেকে সরকারের সমস্ত অ্যাকাউন্ট ও জমা-পুঁজি ধাপে ধাপে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে খবর প্রশাসনিক সূত্রে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শুক্রবার বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে জেলাশাসকদের […]








