হাওড়া , ৫ জুন:- এক বৃদ্ধকে বেধড়ক মারধরের অভিযোগে অভিযুক্ত সিভিক পুলিশ কর্মীকে গ্রেফতারের ঘটনা ঘটেছে হাওড়ায়। হাওড়া থানা এলাকার নিতাই চরণ দত্ত লেনে শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে। সমীর বরণ বসু নামের ওই ব্যক্তিকে সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ দে ওরফে লালু মদ্যপ অবস্থায় মারধর করে বলে অভিযোগ। টাকা চেয়ে গন্ডগোল হয় বলে সূত্রের খবর। গুরুতর জখম অবস্থায় সমীর বরণ বসুকে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে হাওড়া থানায় অভিযোগ দায়ের করে পরিবার। এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে তাঁর চিকিৎসা চলছে। পুলিশ অভিযুক্ত সিভিক কর্মীকে গ্রেফতার করেছে।
Related Articles
কলকাতার পুর ভোটে বাড়তি ভাতা পাবেন ভোট কর্মীরা।
কলকাতা, ৮ ডিসেম্বর:- কলকাতার পুর ভোটে বাড়তি ভাতা পাবেন ভোট কর্মীরা। রাজ্য নির্বাচন কমিশন ভোট কর্মীদের বিশেষ শীতকালীন ভাতা হিসাবে মাথাপিছু আড়াইশো টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। তবে কলকাতা পুরসভার ভোট এর জন্যই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেই কমিশন সূত্রে খবর। ভবিষ্যতে অন্যান্য ভোটে র সময় এই নির্দেশ […]
হাওড়ায় ধৃত দুষ্কৃতিদের হেফাজতে নিয়ে উদ্ধার হলো কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র।
হাওড়া, ১৫ জানুয়ারি:- গোয়েন্দা পুলিশের সাফল্য। হাওড়ার কাঠপোল এলাকায় ধৃত দুষ্কৃতিদের হেফাজতে নিয়ে উদ্ধার হলো কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের তৎপরতায় এই দেশী আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রের ভিত্তিতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ হাওড়া থানার অন্তর্গত টিকিয়াপাড়া কাঠপোল এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন। […]
অস্ত্রোপচারের পর স্থিতিশীল অভিষেক।
কলকাতা, ১৬ জুন:- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সকালে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর পেটে একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন সুস্থ আছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য শারীরিক কারণে রাজনৈতিক কার্যকলাপ থেকে কিছুদিন বিরতি নিচ্ছেন বলে অভিষেক আগেই জানিয়েছিলেন। Post Views: 417











