কলকাতা , ৩১ মে:- মুখ্যসচিবের বদলি সংক্রান্ত ব্যাপারে রাজ্যকে অবহিত করে কেন্দ্রের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল আজ তিনি সৌজন্যবশত প্রধানমন্ত্রীকে সেই চিঠিরই জবাব দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, উন্নয়নমূলক কাজ, সাংবিধানিক দায়বদ্ধতা থেকেই কেন্দ্র- রাজ্য যোগাযোগ রেখে চলে৷ কেন্দ্র- রাজ্যের মধ্যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া৷তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ প্রসঙ্গে এখনও কেন্দ্রের তরফে এই বিষয়ে কোনও জবাব দেওয়া হয়নি৷ আলাপন বাবু মুখ্যসচিব পদে কাজ চালিয়ে যাবেন কি না, সেই প্রশ্নের উত্তরও তিনি যথাসময়ে দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত গত ২৮ মে রাতে রাজ্যের মুখ্যসচিবকে বদলির নির্দেশ পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ মুখ্যমন্ত্রী এর আগে অভিযোগ করেছিলেন, রাজ্যের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই মুখ্যসচিবকে বদলির নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ এ দিন অবশ্য প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সুর অনেকটাই নরম ছিল৷ মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের থেকে প্রথমে আমরা চিঠি পেয়েছি৷ তাই সৌজন্যবশতই তার জবাব দিয়েছি৷
Related Articles
আসন্ন রাজ্য বাজেটেই ১০০ দিনের শ্রমিকদের অর্থের সংস্থান করছে রাজ্য।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রীর ঘোষণা মত একশ দিনের কাজের শ্রমিকদের মজুরির যোগান দিতে আসন্ন রাজ্য বাজেটেই অর্থের সংস্থান করছে রাজ্য সরকার। পাশপাশি আবাস প্রকল্পের বঞ্চিতদের মাথার ছাদের ব্যবস্থা করারও সংস্থান থাকছে বাজেটে। কেন্দ্রের থেকে বাংলার প্রাপ্য ১ লক্ষ ২০ হাজার কোটি টাকারও বেশি। তার মধ্যে যেমন ১০০ দিনের মজুরির টাকা আছে তেমনি আছে আবাস যোজনার […]
মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল তৃনমূলের বর্ধমানে।
পূর্ব বর্ধমান ,৬ ফেব্রুয়ারি:- নাগরিক সংশোধিত আইনের প্রতিবাদে বর্ধমান ২ব্লকের শক্তিগরে তৃনমূলের উদ্যোগে এক মৌন মিছিলের আয়োজন করা হয়। মুখে কালো কাপড় বেঁধে কয়েক হাজার তৃনমুল কর্মী এতে অংশগ্রহণ করে।উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শ্যামল দত্ত ও কার্যকরী সভাপতি পরমেশ্বর কোনার। Post Views: 347
কেন্দ্রীয় সরকারের অ্যাসেট মনিটাইজেশন প্রকল্পের তীব্র বিরোধিতা করলো তৃণমূল।
কলকাতা, ২৪ আগস্ট:- তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের অ্যাসেট মানিটাইজেশন প্রকল্পের তীব্র বিরোধিতা করেছে।এই প্রকল্প বাস্তবায়িত হলে সরকারি সংস্থা ও জনগণের সম্পদ বেসরকারি হাতে চলে যাবে। মানুষের জীবন-জীবিকা নিরাপত্তা থাকবেনা বলে তৃণমূল কংগ্রেস মনে করে। তৃণমূল ভবনে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের মুখপাত্র শুখেন্দু শেখর রায় অভিযোগ করেন এই প্রকল্পের বিষয়ে সরকার সংসদে কোনও প্রকার আলোচনা […]







