হাওড়া , ২৯ মে:- হাওড়া রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রের খবর, ঘাটের মন্দিরের এক পুরোহিত ওই ব্যক্তিকে শনিবার দুপুরে গঙ্গায় ভাসতে দেখেন। তাঁকে উদ্ধার করে হাওড়া থানায় ফোন করা হয়। ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। শনিবার সন্ধ্যে পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় কিছু জানা যায়নি। হাওড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
Related Articles
করোনা সংক্রমন ছড়ানোর নেপথ্যে ব্রিটেন ফেরত যাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- রাজ্যে করোনা সংক্রমন ছড়ানোর নেপথ্যে আন্তর্জাতিক উড়ান বিশেষত ব্রিটেন ফেরত যাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই উদ্বেগ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা থেকে ব্রিটেনের সরাসরি উড়ানে নিষেধাজ্ঞা জারি করল নবান্ন। রাজ্যের পরিবহন সচিব বিপি গোপাললিকা বিমান মন্ত্রকের সচিবকে বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্রিটেনের উড়ান […]
মঙ্গলাহাট বসল রবিবারে।
হাওড়া , ২৭ সেপ্টেম্বর:- ফের বদল হয়েছিল মঙ্গলাহাটের দিন। শনিবার রাতের পরিবর্তে রবিবার সকালে বসবে মঙ্গলাহাট এমন ঘোষণা করা হয়েছিল। সেইসঙ্গে স্থায়ী দোকানদারদের পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীরাও যাতে কোভিড-বিধি মেনে এখন থেকে হাটে বসতে পারেন তারও ব্যবস্থা করা হয়েছিল। সেইমতো আজ রবিবার বসল হাওড়ার মঙ্গলাহাট। ভোর ৪টে থেকে শুরু হয় হাট। হাট চলবে দুপুর ১২টা পর্যন্ত। […]
আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পথ থেকে রাজ্যপাল কে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসাতে চায় সরকার।
কলকাতা, ২৩ জুন:- রাজ্যের অন্যান্য সরকারি ও সরকারের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মতো আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য় পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসাতে চায় সরকার। আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য বা আলিয়া-ই-জামিয়া পদ থেকে রাজ্যপালকে অপসারণ করে মুখ্যমন্ত্রীকে বসাতে বৃহস্পতিবার একটি সংশোধনী বিল পাশ হল বিধানসভায়। এদিন বিধানসভায় বিলটি পেশ করেন সংখ্যালঘু মাদ্রাসার উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি। […]








