কলকাতা , ২৮ মে:- প্রবীণ সাংবাদিক অনুপ ধর প্রয়াত। করোনা আক্রান্ত হয়ে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে আজ রাত আটটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬১ বছর। একাধিক সংবাদ পত্র ও বৈদ্যুতিন মাধ্যমে কাজ করার পাশাপাশি তিনি দুটি দৈনিক পত্রিকার সম্পাদকের ভূমিকাও পালন করেছেন। অনুপ ধরের প্রয়াণে কলকাতার সংবাদ জগতে শোকের ছায়া নেমে এসেছে। কলকাতা প্রেসক্লাব তাদের দীর্ঘদিনের এই সদস্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে।
Related Articles
বকেয়া উপনির্বাচন দ্রুত করার জন্য কমিশনকে আর্জি রাজ্যের।
কলকাতা, ২৩ জুন:- রাজ্যে করোনা সংক্রমনের হার অনেকটাই নিম্নমুখী হওয়ায় রাজ্য সরকার বিভিন্ন বিধানসভার বকেয়া উপনির্বাচন দ্রুত সেরে ফেলতে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে। মনোনয়ন পর্ব ও প্রচারের সময় সংক্ষিপ্ত করে যত শীঘ্র সম্ভব ভোট গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কমিশনের কাছে আর্জি জানান। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যে ৮ […]
আদালতের নির্দেশ মেনে ১৫ দিনের মধ্যেই বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরিয়ে দেওয়ার নির্দেশ রাজ্যের।
কলকাতা, ১১ এপ্রিল:- রাজ্য সরকার আদালতের নির্দেশ মেনে দু’সপ্তাহের মধ্যে বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী দুসপ্তাহের মধ্যে বাবুঘাটের বাসস্ট্যান্ড সাঁতরাগাছিতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের পরিবহন দফতর আজ সমস্ত বাস-মিনিবাস মালিক সংগঠনকে চিঠি নিখে নির্দেশ দিয়েছেন। বাবুঘাট স্ট্যান্ডে চারটি রুটের শতাধিক বাস থাকে। এছাড়া আন্তঃরাজ্যেরও বহু বাস থাকে। এই বাসস্ট্যান্ড নিয়ে দীর্ঘদিন […]
বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক নাটক বন্ধের আশঙ্কা ঋতব্রতর।
কলকাতা , ৫ এপ্রিল:- বর্তমানে চর্চার কেন্দ্রে থাকা নাটক “দেশের নামে” নিয়ে খবর সোজাসাপটায় একান্ত সাক্ষাৎকার দিলের সেই নাটকের নির্দেশক ও অভিনেতা ঋতব্রত মুখার্জী। নাটক প্রসঙ্গে তিনি বলেন, এই নাটকে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাধারন মানুষের অভিযোগ গুলোই নাটকে ফুটিয়ে তুলেছেন তারা। তিনি মনে করেন, ছাত্রসমাজকেই এই বিষয়ে এগিয়ে আসা উচিৎ, সেজন্যই তার দল ইউনিভার্সিটি […]







