কলকাতা , ২৮ মে:- প্রবীণ সাংবাদিক অনুপ ধর প্রয়াত। করোনা আক্রান্ত হয়ে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে আজ রাত আটটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬১ বছর। একাধিক সংবাদ পত্র ও বৈদ্যুতিন মাধ্যমে কাজ করার পাশাপাশি তিনি দুটি দৈনিক পত্রিকার সম্পাদকের ভূমিকাও পালন করেছেন। অনুপ ধরের প্রয়াণে কলকাতার সংবাদ জগতে শোকের ছায়া নেমে এসেছে। কলকাতা প্রেসক্লাব তাদের দীর্ঘদিনের এই সদস্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে।
Related Articles
সাধারণতন্ত্র দিবসে রিষড়াবাসীকে উপহার পুর-প্রশাসকের।
হুগলি, ২৬ জানুয়ারি:- ৭৩ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে একটি নতুন প্রকল্প চালু করলো রিষড়া পুরসভা। আগামীকাল থেকে পৌরসভার পক্ষ থেকে একটি হেল্প নাম্বার চালু করছে সেই হেলপ্লাইন লাইনে ফোন করলে এই শহরের নাগরিকরা ২৪ ঘন্টা সমস্ত রকম নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন। (হেল্প লাইন নম্বরটি – ৮৬১৭৭৬০৩৪৭) এদিন পুরো ভবনের ডাক্তার নারায়ন চন্দ্র বন্দোপাধ্যায় সভাগৃহে […]
হাসপাতাল চত্বরেই জঞ্জালের স্তুপ, জমা জলে ঘুরছে মশার লার্ভা।
হাওড়া, ২৪ আগস্ট:- ডেঙ্গু মোকাবিলায় সর্বত্র প্রচার, অথচ হাসপাতাল চত্বরেই জঞ্জালের স্তুপ, জমা জলে ঘুরছে মশার লার্ভা। এই চিত্র হাওড়ার ঘুসুড়ির এক হাসপাতালে। হাসপাতাল চত্বর জুড়ে ডেঙ্গু সচেতনতা নিয়ে প্রচার থাকলেও বাস্তবে এর ঠিক উল্টো ছবি দেখা গেল ঘুসুড়ির এই হাসপাতালে। অভিযোগ, হাসপাতালের চারদিকে জঞ্জল, জমা জল। সেই জমা জলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে মশার লার্ভা। […]
সহকর্মীদের পাশে দাঁড়ানোর আর্জি , অফিস খোলা প্রসঙ্গে কল্যাণ।
তরুণ মুখোপাধ্যায় , ৩০ মে:- বিপদের দিনে মানুষের পাশে যারা দাঁড়ায় তারাই প্রকৃত মানুষ। আজ রিষড়া পুরোসভার ৭ ,২১ ,২২ ওয়ার্ড এ স্থানীয় দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি জানান আস্তে আস্তে পরিবহন ব্যাবস্থা চালু হতে চলেছে।সরকার থেকে বলা হয়েছে সরকারি দফতরগুলি ৭০ শতাংশ […]










