কলকাতা, ২৭ মে:- রাজ্যে করোনা সংক্রমণ রুখতে জারি হওয়া কঠোর বিধি নিষেধের মেয়াদ বাড়ানো হচ্ছে। ১৫ ই জুন পর্যন্ত ওই কঠোর বিধি-নিষেধ জারি থাকবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ঘোষণা করেছেন। তিনি বলেন কঠোর বিধি-নিষেধ জারি করায় রাজ্যে করোনার প্রকোপ বেশ কিছুটা কমেছে। তাই এখন আরো কিছুদিন তা চালিয়ে যাওয়া হবে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ড যতদূর সম্ভব অক্ষুন্ন রাখতে এবং সাধারণ মানুষের জীবন-জীবিকা রক্ষা করতে সরকার সচেষ্ট বলে তিনি জানিয়েছেন। এই একই কারণে এবার এই কঠোর বিধিনিষেধের আওতা থেকে পাট শিল্পকে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। ভিন রাজ্যে পাট জাত পণ্যের চাহিদা থাকায় এবার ৩০ শতাংশের বদলে ৪০ শতাংশ শ্রমিককে নিয়ে জুট মিল গুলিকে চালানোর জন্য মুখ্যমন্ত্রী অনুমতি দিয়েছেন। পাশাপাশি শর্তসাপেক্ষে নির্মাণ শিল্পকেও খানিকটা ছাড় দেওয়া হয়েছে। শিল্পসংস্থা যদি নিজ দায়িত্বে শ্রমিকদের কাজের জায়গায় রেখে ও টিকাকরণ এর ব্যবস্থা করে তবে তারা কাজ চালিয়ে গেলে রাজ্য সরকার আপত্তি করবে না বলে তিনি জানিয়েছেন। বাকি সমস্ত বিধি-নিষেধ অপরিবর্তিত রাখা হচ্ছে।
Related Articles
জাঁকজমক ভাবে লক্ষ্মী পূজো অনুষ্ঠিত হচ্ছে তারকেশ্বর ব্লকের রানা বাঁধে।
মহেশ্বর চক্রবর্তী, ২১ অক্টোবর:- লক্ষ্মী পূজো জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয় হুগলির তারকেশ্বর ব্লকের রানা বাঁধে। বলাই বাহুল্য বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব হলেও তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর অঞ্চলের বেশকিছু গ্রাম মেতে ওঠেন লক্ষী বন্দনা। এইখানে দুর্গাপূজার থেকেও লক্ষ্মী পূজা উৎসব হিসেবে পালন করেন এলাকার বাসিন্দারা। তাই এলাকায় এ বছর করোনা কে কিছুটা কাটিয়ে লক্ষ্মী পুজো নিয়ে […]
জাঙ্গিপাড়া জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান।
হুগলি, ১৪ অক্টোবর:- জাঙ্গীপাড়ায় নাবালিকার মৃত্যুতে পুলিশের তদন্তে ফাঁক রয়েছে বলে জানালেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। আজ জাঙ্গিপাড়া কৃষ্ণপুর গ্রামে নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান। সকাল সারে দশটা নাগাদ নাবালিকার বাড়িতে আসেন চেয়ারম্যান। এক ঘন্টা রুদ্ধদার আলোচনার পর বেরিয়ে প্রিয়াঙ্ক কানুনগো সংবাদ মাধ্যমকে জানান, নাবালিকার বাবা মা […]
খোলেনি স্কুল গেটের তালা, দীর্ঘক্ষণ রোদে দাড়িয়ে স্কুলের ছেলেমেয়েরা।
হুগলি, ১১ জুন:- খোলেনি স্কুল গেটের তালা, বাইরের প্রচণ্ড রোদে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে ছোট্ট স্কুলের ছাত্রছাত্রীরা। কাল সবেমাত্র গরমের ছুটি শেষ হয়ে স্কুল শুরু হয়েছে আর আজ এমন ছবি ধরা পরল আরামবাগের জুবিলী পার্ক মাঠ সংলগ্ন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আরামবাগ রামমোহন প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে স্কুল খোলার সময় অনেকটা পেরিয়ে গেলেও দেখা মিলল না শিক্ষক […]











