হুগলি,৩০ জানুয়ারি:- নেশায় নাশ শিক্ষায় আলো এই বার্তাকে সামনে রেখে সরস্বতী পুজোয় এগিয়ে এলো শ্রীরামপুরের সিমলা ঘোষপাড়া আমরা সবাই এর এক দল যুবক।সরস্বতী পূজোয় এবারে এদের মণ্ডপে প্রবেশের মুখে বিদ্যাসাগরকে দেখা যাবে। মন্ডপে ভেতরে মা এর মুর্তির পাশাপাশি সমাজ সেচতেনার জন্য পোস্টারের মাধ্যমে নানা বার্তা দেওয়া হয়েছে। যুব সমাজে নেশার প্রভাব, রাজনৈতিক হিংসা, বই ছেড়ে মোবাইলএ আসক্ত, রক্তদান, চক্ষু দান সহ বিভিন্ন বার্তা তুলে ধরা হয়েছে।
Related Articles
চলতি মৌসুমেই কৃষক বন্ধু প্রকল্পে দশ লক্ষেরও বেশি নতুন করে অন্তর্ভুক্ত হতে চলেছে।
কলকাতা, ২০ মে:- চলতি মরশুমেই আরও ১০ লক্ষেরও বেশি কৃষিজীবী ‘কৃষকবন্ধু’ প্রকল্পে নতুন করে অন্তর্ভুক্ত হতে চলেছেন। এর ফলে রাজ্যের প্রায় ৯০ লক্ষ কৃষক ওই প্রকল্পের আওতায় চলে আসবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আগামিকাল থেকে রাজ্যে আবারও ‘দুয়ারে সরকার’ কর্মসূচী চালু হচ্ছে যা চলবে ৩১ মে পর্যন্ত। সেখানে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের জন্য আবেদন নেওয়া হবে। […]
হাতে পোস্টার, ‘পেগাসাসে’র মাধ্যমে ফোনে আড়ি পাতা কান্ড নিয়ে কংগ্রেসের অবরোধ হাওড়ায়।
হাওড়া , ২৫ জুলাই:- ‘পেগাসাস’ ব্যবহারের মাধ্যমে ফোনে আড়ি পাতা হচ্ছে কেন এর প্রতিবাদে রবিবার দুপুরে হাওড়াতেও পথ অবরোধ করে বিক্ষোভ দেখান জেলা কংগ্রেসের কর্মীরা। এর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদেও এদিন বিক্ষোভ হয়। মধ্য হাওড়ার দেশপ্রাণ শাসমল রোডে পাওয়ার হাউস মোড়ে প্রদেশ কংগ্রেস নেতা শুভ্রজ্যোতি দাসের নেতৃত্বে এদিন বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। […]
বকেয়ার দুই হাজার টাকা না পেয়ে মালিকের চার বছরের ছেলেকে খুন কর্মচারীর।
হাওড়া,২ মার্চ:- বকেয়া ছিল মাত্র দুই হাজার টাকা। সেই টাকা না পেয়ে মালিকের সাড়ে চার বছর বয়সী শিশুপুত্রকে গলায় ধারাল অস্ত্রের সাহায্যে খুন করে পালাল পুরাতন কর্মচারী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে হাওড়ার ডোমজুড় থানা এলাকার বাঁকড়া বাজারে। মৃত ওই শিশুর নাম মহম্মদ ইমরান। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মহম্মদ সেলিম। তার খোঁজে […]







