সুদীপ দাস , ১৮ মে:- একটানা কর্মবিরতি থাকার পর কোভিড আবহের মধ্যেই খুললো চুঁচুড়া আদালত। তবে আদালত ভবনে সাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকবে। কোভিড রুখতে গত মাসের শেষের দিকে চুঁচুড়া আদালতে কর্মবিরতির সিদ্ধান্ত নেন আইনজীবিরা। ফলে সমস্যায় পরেন বিচারপ্রার্থীরা। ঘোষনা মত সোমবার পর্যন্ত কর্মবিরতি পালনের পর মঙ্গলবার পুনরায় আলোচনায় বসেন আইনজীবিরা। হুগলি বার অ্যাসোসিয়েশন এবং হুগলী ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত এই আলোচনা সভায় দুই সংগঠনের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন। সেখানে সাধারনের কথা চিন্তা করে আইনজীবিরা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন। এবিষয়ে হুগলি বার অ্যাসোসিয়েশনের সদস্য মলয় মজুমদার বলেন সাধারনের কথা চিন্তা করে আমরা বিচার কার্য এগিয়ে নিয়ে যাবো। তবে সম্পূর্ণ করোনা বিধি মেনে। আপাতত আগামী ৩১ তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তারপর কোভিড পরিস্থিতি দেখে আবার নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে।
Related Articles
মার্কিন মুলুকে বন্ধ বস্টন ম্যারাথন, ১২৪ বছরের প্রতিযোগিতায় করোনার কোপ।
স্পোর্টস ডেস্ক , ২৯ মে:- স্প্যানিশ ফ্লু, দুদুটি বিশ্বযুদ্ধ ও ভয়ঙ্কর অগ্নুৎপাতের মতো ভয়ঙ্কর পরিস্থিতিকে জয় করেও অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতাতেও এবার করোনার ছায়া। করোনার করাল গ্রাসের কোপে পড়ে ১২৪ বছরে এই প্রথমবার বাতিল করে দেওয়া হল ঐতিহাসিক বস্টন ম্যারাথন। চলতি বছরের ২০ এপ্রিল মার্কিন মুলুকে শুরু হওয়ার কথা ছিল বস্টন ম্যারাথন। কিন্তু আমেরিকায় অব্যাহত […]
করোনা ঠেকাতে দুরত্বই পথ , রেশনে এবার খুঁড়োর কল।
সুদীপ দাস,২ এপ্রিল:- করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিনব উদ্যোগ ব্যান্ডেল দেবানন্দপুরের একটি রেশন দোকানে। খাদ্যসামগ্রী দেওয়ার সময় গ্রাহকদের থেকে প্রায় সাড়ে তিন ফুট দূরত্ব বজায় রেখে পাইপের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। মোটা পাইপের একদিক দোকানের দিকে। অন্যদিক বাইরের দিকে। দোকানের ভিতরে থেকে পাইপের এক মুখে পন্যসামগ্রী ঢেলে দেওয়া হচ্ছে। বাইরের দিকে থাকা অন্য […]
৩০০ বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে কৃষ্ণনগরের রাজবাড়ীর পূজা।
নদীয়া, ৩ অক্টোবর:- কৃষ্ণনগর রাজবাড়ি দুর্গা পুজো শুরু হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের ঠাকুর দাদা রাঘব রায়ের সময় কালে প্রায় ৩০০ বছরের বেশি সময় ধরে।, রাজাও নেই রাজবাড়ির সেই জৌলুস না থাকলেও রাজবাড়ীর দুর্গা দালানে একইভাবে নিষ্ঠা ও প্রথা মেনে পূজিতত হন বা দুর্গা, রাজবাড়ীর এই দুর্গাপুজো একটি বিশেষ বৈশিষ্ট্য এই দুর্গার বাহন সিংহের মুখ পৌরাণিক মতে […]







