পূর্ব বর্ধমান, ১৫মে:- গাড়ি দুর্ঘটনায় এক শিশুসহ চারজন আহত হলেন মন্তেশ্বরে। আহতরা সকলেই কুসুম গ্রামের বাসিন্দা।গুরুতর আহত অবস্থায় তারা বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে মেমারি মালডাঙ্গা রোডে মন্তেশ্বরের পিপলন বাজারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মারুতি গাড়ি করে মেমারি মালডাঙ্গা রোড ধরে মেমারি থেকে কুসুমগ্রাম ফেরার পথে মন্তেশ্বরের পিপলন গ্রাম পঞ্চায়েতের কাছে মারুতি চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারের বিদ্যুতের পোলের ধাক্কা মারে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গাড়ির ভিতরে থাকা এক শিশু ও এক মহিলাসহ চারজনকেই আহত অবস্থায় উদ্ধার করে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। আঘাত গুরুতর থাকায় সকলকেই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতরা হলেন লায়েব শেখ (গাড়ি চালক) টিয়া শেখ (মহিলা) কাসেম শেখ, আর এক তিন বছরের বাচ্চা, সকলের বাড়ি কুসুম গ্রাম। সকলেই বর্তমানে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন।উদ্ধারকারী এক টোটো চালক আমাদের কি জানালেন দেখুন।
Related Articles
তৃনমূল ছাড়লেন চন্ডিতলা ১নং পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ আলমগীর মোল্লা।
হুগলি , ১৮ ডিসেম্বর:- এবার তৃনমূল ছাড়লেন চন্ডিতলা ১নং পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ আলমগীর মোল্লা। দলে মর্যাদা না পাওয়াতেই তার এই সিদ্ধান্ত বলে জানান আমলগীর। আজই শ্রীরামপুর মহকুমা শাসকের কাছে তার কর্মাধ্যক্ষের পদত্যাগ পত্র পাঠিয়ে দেন।শুভেন্দু অধিকারীর অনুগামী তৃনমূলের এই প্রাক্তন নেতা জানান শুভেন্দু যে পথে যাবে তিনিও সেই পথে যাবেন। শুভেন্দু বিজেপি হলে তিনিও […]
ফের হল মেট্রো রেলের ট্রায়াল রান।
হাওড়া, ২০ এপ্রিল:- ফের হল মেট্রো রেলের ট্রায়াল রান। বৃহস্পতিবার দুপুরে হাওড়া ময়দান থেকে মেট্রো গঙ্গার নীচ দিয়ে গেল ধর্মতলায়। প্রসঙ্গত কদিন আগেই এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর একটি রেক হাওড়া ময়দানে এসেছিল। এদিন বৃহস্পতিবার দুপুরে হাওড়া ময়দান থেকে ধর্মতলা গেল মেট্রো ট্রেন। এটিও ছিল ট্রায়াল রান। ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে খবর […]
বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে আরও কর্মমুখী করার উদ্যোগ নিলো সরকার।
কলকাতা, ২১ জুন:- প্রতিযোগিতার বাজারে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে আরও কর্মমুখী করে তুলতে তাদের দক্ষতা উন্নয়নে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে এই সংক্রান্ত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আধুনিক পদ্ধতিতে তাদের কিভাবে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেই বিষয়টি খুঁজে দেখতে […]









