পূর্ব বর্ধমান , ১৪ মে:- মন্তেশ্বরে এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় গৃহবধূর স্বামী সহ শ্বশুর , শাশুড়ি শ্বশুরবাড়ির তিন সদস্যকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। মৃত গৃহবধূ চম্পা মন্ডল ( ২৪) মন্তেশ্বরের মামুদপুর ২ নম্বর অঞ্চলের কাইগ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে , বিগত কয়েকদিন ধরে ওই পরিবারে অশান্তি চলছিল। বুধবার বাড়ির মধ্যে গৃহবধূকে আগুন লাগানো অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর থাকায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সেখানেই মারা যায় ওই গৃহবধূ। মন্তেশ্বরের বাঘাসন অঞ্চলে ঘোড়াডাঙ্গার বাসিন্দা ওই গৃহবধূর বাবা সুভাষ মালিক মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মন্তেশ্বর থানায় অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার মন্তেশ্বর থানার পুলিশ ওই গৃহবধূর স্বামী অক্ষয় মন্ডল, শশুর দীনবন্ধু মন্ডল, শাশুড়ি পূর্ণিমা মন্ডলকে গ্রেফতার করেছে।ধৃতদের আজ কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ।
Related Articles
২০২১-এ এপ্রিলে শুরু আইপিএল , ফেব্রুয়ারিতে ভারত সফরে আসবে ইংরেজরা ।
স্পোর্টস ডেস্ক , ২২ আগস্ট:- সৌদি আরবে চলতি বছরের আইপিএল এর ঢাকে কাঠি পড়তে এখনও বাকি বেশ কিছুদিন। তবে তার আগেই আগামী বছরের আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় জানান নভেম্বরে আইপিএলের ১৩ তম মরশুম শেষ হওয়ার পর ডিসেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছে যাবে কোহলি অ্যান্ড কোং। […]
হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে ২৯ তারিখ ঝাড়খন্ড যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা,২৬ ডিসেম্বর:– আগামী ২৯ তারিখ ঝাড়খণ্ডে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হেমন্ত সোরেনের সপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে বিরোধী বাকি দলের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন পুরুলিয়াতে। সেখানে নাগরিক আইনের বিরোধিতায় মিছিল করবেন তিনি। তারপর আগামী তিন জনয়ারি শিলিগুড়িতে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। Post Views: 414
উচ্চমাধ্যমিকে পাশ করানোর দাবিতে পরীক্ষাথীদের রাস্তা অবরোধ চন্দননগরে।
সুদীপ দাস, ২৪ জুলাই:- শুক্রবারের পর শনিবার। আবারও পাশ করানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন ছাত্রীদের। দাবি মেটাতে পথ অবরোধও করে পড়ুয়ারা। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। ঘটনাটি চন্দননগর ঊষাঙ্গিনী বালিকা বিদ্যালয়ের। এই বিদ্যালয়ে এবারে উচ্চমাধ্যমিকের মোট ছাত্রী সংখ্যা ১৫০জন। এদের মধ্যে মোট ২৩জন ছাত্রী অনুত্তীর্ণ হয়েছে। অনুত্তীর্ণ সেই সমস্ত ছাত্রী ও তাঁদের অভিভাবকদের দাবী বিদ্যালয়ে একাদশ […]








