তরুণ মুখোপাধ্যায় , ১২ মে:- তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই যে কথাটা বলেছেন যে এই সময়ে করোনার মহামারী চলছে, তার মোকাবিলায় সকলকে লড়াইয়ের ময়দানে নামতে হবে। এবং যেভাবেই হোক এই মারণ বাধিকে আমাদের রুখতে হবে , এইটাই আমাদের প্রধান কাজ। সেই কথা মাথায় রেখে আজ চুঁচুড়ায় নবনির্বাচিত বিধায়ক অসিত মজুমদার স্থানীয় ডাফ হাইস্কুল পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন চুঁচুড়ার এসডিও, হুগলির চিফ মেডিকেল অফিসার, এবং চুঁচুড়া পৌরসভা স্বাস্থ্য আধিকারিক। তারা এলাকাটি ঘুরে দেখেন পরে সাংবাদিকদের বিধায়ক অসিত বাবু জানান এইসময় দিদির নির্দেশে সারা বাংলা জুড়ে এই মহামারীর বিরুদ্ধে সবাই লড়াইএ নেমেছি এই স্কুলে একটি উপসর্গহীন যে সমস্ত কোভিড রোগীরা আসবেন তাদের থাকার বন্ধ করা হচ্ছে এবং এটি একটি সেফ হোম হিসেবে কাজ করবে। আপাতত এখানে ৫০ বেডের বন্দোবস্ত থাকছে প্রয়োজন হলে শয্যা সংখ্যা আরো বাড়ানো হতে পারে। v
Related Articles
মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ।
তরুণ মুখোপাধ্যায় ,২৩ মার্চ:- করোনা ভাইরাস রুখতে মাস্ক ও স্যানিটাইজারের বিরাট আকাল তৈরি হয়েছে দেশজুড়ে। এখনও বহু মানুষ এগুলি সংগ্রহ করতে পারেনি । এবার সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করল ভারত সেবাশ্রম সংঘ। আজ সোমবার সকাল থেকে কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ের সামনে মাস্ক স্যানিটাইজার বিতরণ কর্মসূচির সূচনা করেন স্থানীয় কাউন্সিলর […]
হুগলি জেলা তৃণমূল স্পোর্টস সেলের সভাপতি হলেন বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ।
তরুণ মুখোপাধ্যায়, ২৭ ডিসেম্বর:- হুগলি জেলা তৃণমূল স্পোর্টস সেলের সভাপতি হলেন শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ। গতকাল তৃণমূল স্পোর্টস সেলের রাজ্য সভাপতি বাবুন বন্দ্যোপাধ্যায় তার হাতে এই দায়িত্ব তুলে দেন। সুবীর বাবু বলেন হুগলি জেলা খেলাধুলার ক্ষেত্রে বরাবর বাংলা তথা ভারতবর্ষের মধ্যে অগ্রণী ভূমিকা রয়েছে। আমাদের জেলা থেকে বিভিন্ন সময়ে ফুটবল-ক্রিকেট, হকি, […]
মুখ্যমন্ত্রীর পাঞ্জাব সফর আপাতত স্থগিত।
কলকাতা , ১৫ ফেব্রুয়ারি:- কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত তাঁর পাঞ্জাব সফর স্থগিত রাখছেন। আগামী 21 ফেব্রুয়ারি তাঁর পঞ্জাব সফরে যাওয়ার কথা ছিল৷ বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, “আমার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পঞ্জাব যাওয়ার কথা ছিল৷ কিন্তু বর্তমানে কৃষকদের যে বিক্ষোভ চলছে, সে কথা বিবেচনা করে আমি সেই […]










