কলকাতা , ৭ মে:- রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতি ও মেডিকেল অক্সিজেন চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্যে উৎপাদিত অক্সিজেন ভিন রাজ্যে পাঠানোয় আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুনরায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি বলেন, একদিনের মধ্যে রাজ্যে মেডিকেল অক্সিজেন চাহিদা ৪৭০ মেট্রিক টন এ এসে দাঁড়িয়েছে। আগামী সপ্তাহে তা আরও বেড়ে সাড়ে ৫০০ মেট্রিক টনে দাঁড়াতে পারে বলে আশঙ্কা। এমত অবস্থায় এ রাজ্যে উৎপাদিত অক্সিজেন অভ্যন্তরীণ ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণে রাখার জন্য মুখ্যমন্ত্রী অনুরোধ জানান। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে অক্সিজেন সিলিন্ডার পৌঁছনোর প্রক্রিয়াকে মসৃণতর করার তিনি আবেদন জানিয়েছেন।
Related Articles
টানা ৭ দিনের লড়াই শেষ, মৃত্যু্র কাছে হার মানলো রিষভ।
হুগলি,২২ ফেব্রুয়ারি:- দীর্ঘ ৭ দিনের যমে মানুষের টানা টানির পর অবেশেষে মৃত্যুর কোলে ঢলে পরলো হুগলীতে পুলকার দুর্ঘটনায় অন্যতম গুরতর আহত স্কুল ছাত্র রিষভ সিং। শনিবার ভোর পাঁচটার সময় এস এস কে এম হাসপাতাল কতৃপক্ তার মৃত্যু ঘোষনা করে। হুগলী জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব জানিয়েছেন। সকাল নটা নাগাদ এস এস কে এম […]
বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত ডুবুরডি এলাকায় দ্বিতীয়বার ঝাড়খণ্ড সরকার করলো বর্ডার সিল।
কুলটি , ১৫ জুলাই:- দেশে দিনের পর দিন কোরোনা ভাইরাসে সংক্রমণ বেড়ে চলেছে, তাই আগে থেকে নিজের রাজ্যে কোরোনা সংক্রমণ কমাতে সতর্ক হলো ঝাড়খণ্ড সরকার। তাই দ্বিতীয়বার জন্য সিল করা হলো বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত ডুবুরডি বর্ডার। কোনো মানুষের ঝাড়খণ্ডে প্রবেশ করতে গেলে লাগছে ই-পাস,তার পর প্রবেশ করতে দেওয়া হচ্ছে,কিন্তু সাধারণ মানুষের ও ঝাড়খণ্ড পুলিশের প্রশ্ন ই-পাস […]
কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সম্পর্কে জানতে এবার ওয়েবসাইট।
কলকাতা ২৬ মার্চ:- কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে অভিযোগ নিরসনে এবার নির্বাচন কমিশন এই সংক্রান্ত সমস্ত তথ্য ওয়েব সাইটের মাধ্যমে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সামনে তুলে ধরছে। ceowestbengal.nic.in-এই ওয়েবসাইটে প্রবেশের পর রুটমার্চ নামে একটি অংশে ক্লিক করলেই সবাই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সম্পর্কে জানতে পারেন। যদি কোনও ব্যক্তি বা দল মনে করেন কোনও নির্দিষ্ট জায়গায় রাজ্য […]







