সুদীপ দাস , ৫ মে:- বিধায়ক হতেই বেআইনি কাজের বিরুদ্ধে নেমে পড়লেন অসিত মজুমদার। দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল চুঁচুড়ার তোলা ফটকের বাসিন্দা শ্যামল সরকার বাড়ির পাশেই শহরের এক প্রোমোটার ফ্ল্যাট তৈরি করেছিলেন। সেই ফ্ল্যাট তৈরি সমস্ত সরঞ্জামই শ্যামল বাবুর বাড়ির জানলা বন্ধ করে রাখা ছিল। দীর্ঘদিনের এই অভিযোগ পেয়েই আজ তড়িঘড়ি পরিদর্শনে আসেন অসিত বাবু। এরপরই তিনি সেখানে বসে পৌরসভার আধিকারিকদের ডেকে পাঠান। অসিত বাবুর বক্তব্য চুঁচুড়া শহরে কোন ভাবেই বেআইনি ভাবে নির্মাণ করা যাবে না।
Related Articles
উচ্চ মাধ্যমিকে কড়া পদক্ষেপ সংসদের।
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- প্রশ্নপত্র ফাঁস রুখতে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও কড়া পদক্ষেপ নেওয়া হল। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সোমবার ২০ দফা গাইডলাইন জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষার হলে কোনও ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী, কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রের সুপারভাইজার, ইন-চার্জ এবং সেক্রেটারিকে মোবাইল সঙ্গে রাখার অনুমতি দেওয়া […]
ফুরফুরার গ্রামীণ হাসপাতালের শয্যা বারানোর সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ১১ জানুয়ারি:- ফুরফুরা শরীফের গ্রামীণ হাসপাতালের শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রী সভা। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে ৩০ শয্যার এই গ্রামীণ হাসপাতালে শয্যা সংখ্যা বাড়িয়ে ১০০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের ৬ টি নতুন মেডিক্যাল কলেজের জন্য ১০২জন অধ্যাপক নিয়োগ করার সিদ্ধান্ত ও এদিনের মন্ত্রী সভার বৈঠকে নেওয়া হয়েছে বলে নবান্ন […]
ডানকুনিতে বিজয়বর্গীয়র পাল্টা, গলায় গামছা ও দই চিড়ে খেয়ে এনআরসির প্রতিবাদ তৃনমূলের।
হুগলি,১০ ফেব্রুয়ারি:- বাংলায় এসে রাস্তায় আচমকাই তার চোখে পরে কিছু মানুষ তাদের গলায় গামছা পরা রাস্তার ধারে বসে দই চিড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরই কৈলাস বিজয়বর্গীয় একটি কর্মী সভায় বলেন দই চিড়ে খাওয়া মানুষগুলো ওপার বাংলা থেকে এসেছে ওরা বাংলাদেশি।আর বিজয়বর্গীর এই উক্তির পরই রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে। এর পরই পাল্টা গলায় […]








